দিল্লিতে গণহারে গ্রেফতারি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্যের পরে ভারতের পাল্টা মন্তব্য অবান্তর হস্তক্ষেপ করবেন না!
বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে শনিবার দিনভর সাত হাজারের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে চলেছে ধরপাকড়। অধিকাংশকেই অবশ্য শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি নিয়ে শনিবার রাতে উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রপুঞ্জ। এ বার তার জবাব দিল ভারত। দিল্লির বিক্ষোভ এবং পুলিশি পদক্ষেপ নিয়ে রাষ্ট্রপুঞ্জের উদ্বেগকে ‘অবান্তর’ বলেছে নরেন্দ্র মোদীর সরকার। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক দফতরের (ওএইচসিএইচআর) তরফে শনিবার বিবৃতি দেওয়া হয়েছিল। নয়াদিল্লির পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দিল্লিতে শনিবারের ঘটনাবলি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্য আমরা দেখেছি। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আমাদের সংবিধান শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার…
আরও পড়ুন