পঞ্চায়েত সংবাদ 

রাষ্ট্রপুঞ্জের ভূমিকা চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে বললেন মোদি! কেন বললেন?

পরিবর্তিত বিশ্বব্যবস্থায় স্পষ্ট হয়ে গিয়েছে রাষ্ট্রপুঞ্জের সীমাবদ্ধতা। শুক্রবার এনডিটিভি আয়োজিত ‘ওয়ার্ল্ড সামিট’-এ এমনটাই দাবি করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মোদী শুক্রবার বলেন, ‘‘রাষ্ট্রপুঞ্জ এবং অন্যান্য আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির একটি ঐতিহাসিক ভূমিকা ছিল। কিন্তু আজকের চ্যালেঞ্জগুলির মুখোমুখি দাঁড়িয়ে তাদের সীমাবদ্ধতা এখন স্পষ্ট দেখা যাচ্ছে।’’ বর্তমান সময়কালকে ‘দু’টি বিশ্বব্যবস্থার মধ্যবর্তী পর্ব’ হিসেবে চিহ্নিত করে প্রধানমন্ত্রী বলেন, ‘‘বর্তমান বিশ্ব দ্রুত পরিবর্তিত হচ্ছে। নতুন শক্তির উত্থান ঘটছে এবং ‘গ্লোবাল সাউথ’ (উন্নয়নশীল দেশগুলি)-এর কণ্ঠস্বর আরও জোরালো হচ্ছে। কিন্তু এই বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে রাষ্ট্রপুঞ্জের সিদ্ধান্ত গ্রহণের প্রক্রিয়ায় কোনও পরিবর্তন আসছে না।’’ পুরনো নিয়ম আঁকড়ে থাকার ফলে জটিল…

আরও পড়ুন
দেশ 

দিল্লিতে গণহারে গ্রেফতারি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্যের পরে ভারতের পাল্টা মন্তব্য অবান্তর হস্তক্ষেপ করবেন না!

বাংলার জনরব ডেস্ক : দিল্লিতে ককরোচ জনতা পার্টির (সিজেপি) বিক্ষোভে শনিবার দিনভর সাত হাজারের বেশি মানুষকে আটক করেছে পুলিশ। শুক্রবার রাত থেকে চলেছে ধরপাকড়। অধিকাংশকেই অবশ্য শনিবার রাতে ছেড়ে দেওয়া হয়েছে। এই পরিস্থিতি নিয়ে শনিবার রাতে উদ্বেগ প্রকাশ করেছিল রাষ্ট্রপুঞ্জ। এ বার তার জবাব দিল ভারত। দিল্লির বিক্ষোভ এবং পুলিশি পদক্ষেপ নিয়ে রাষ্ট্রপুঞ্জের উদ্বেগকে ‘অবান্তর’ বলেছে নরেন্দ্র মোদীর সরকার। রাষ্ট্রপুঞ্জের মানবাধিকার বিষয়ক দফতরের (ওএইচসিএইচআর) তরফে শনিবার বিবৃতি দেওয়া হয়েছিল। নয়াদিল্লির পাল্টা বিবৃতিতে বলা হয়েছে, ‘‘দিল্লিতে শনিবারের ঘটনাবলি নিয়ে রাষ্ট্রপুঞ্জের মন্তব্য আমরা দেখেছি। ভারত বিশ্বের বৃহত্তম গণতন্ত্র। আমাদের সংবিধান শান্তিপূর্ণ আন্দোলনের অধিকার…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Russia-Ukraine War: ইউক্রেন সফরে রাষ্ট্রপুঞ্জের মহাসচিব, কিভে রকেট হামলা চালাল রাশিয়া

রাষ্ট্রপুঞ্জের মহাসচিব আন্তোনিয়ো গুতেরেসের ইউক্রেন সফরের সময়েই রাজধানী শহর কিভে ক্ষেপণাস্ত্র হামলা চালাল রাশিয়া। কিভের পশ্চিম অংশে এই ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। ইউক্রেনের রাজধানীতে এই ধরনের হামলা এই প্রথম বলেও কিভের মেয়র এবং সংবাদ সংস্থা এএফপি জানিয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভোলোদিমির জেলেনস্কির ঘনিষ্ঠ সহযোগী মাইখাইলো পোডোলিয়াক টুইট করে বলেন, ‘আন্তোনিয়ো গুতেরেসের ইউক্রেন সফরের সময় কিভ শহরের কেন্দ্রে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রাশিয়া।’এই হামলায় হতাহতের কোনও ঘটনা ঘটেছে কি না তা বিশদে জানা যায়নি। তবে গুতেরেসের এক ঘনিষ্ঠ সহযোগী বার্তা পাঠান যে, তাঁরা নিরাপদ আছেন। কিভের শেভচেনকোভস্কি জেলায় পর পর দু’টি ক্ষেপণাস্ত্র হামলা…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

Ukraine-Russia Conflict: নিরাপত্তা পরিষদে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে-ভোট দিলো না ভারত, চিন, ভেটো প্রয়োগ রাশিয়ার

বাংলার জনরব ডেস্ক : রাষ্ট্রপুঞ্জে নিরাপত্তা পরিষদের বৈঠকে রাশিয়ার বিরুদ্ধে আনা প্রস্তাবে ভোটাভুটিতে অংশ নিল না ভারত। নিরাপত্তা পরিষদের বৈঠকে আমেরিকা এবং তার সহযোগী রাষ্ট্রগুলির আনা ওই প্রস্তাব ঘিরে ভোটাভুটিতে অংশ না নেওয়ার কথা ঘোষণা করেন, ভারতের স্থায়ী প্রতিনিধি টি এস তিরুমূর্তি। রাশিয়ায় বিরুদ্ধে আনা ওই প্রস্তাবের পক্ষে ১১টি ভোট পড়ে। ভারত ছাড়াও চিন এবং সংযুক্ত আরব আমিরশাহি ভোটাভুটিতে অংশ নেয়নি। তবে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য রাশিয়া ভেটো প্রয়োগ করায় প্রস্তাবটি পাশ হয়নি নিরাপত্তা পরিষদে। তিরুমূর্তি বলেন, ‘‘ইউক্রেনের সাম্প্রতিক ঘটনাপ্রবাহে ভারত গভীরভাবে উদ্বিগ্ন। অবিলম্বে বৈরিতা এবং হিংসা বন্ধের আবেদন জানাচ্ছি…

আরও পড়ুন