কলকাতা 

সর্বভারতীয় সভাপতির বঙ্গ সফরে আসার আগেই রাজ্য বিজেপির সাংগঠনিক স্তরে ব্যাপক পরিবর্তন!

বাংলার জনরব ডেস্ক : বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতিন নবীন আগামী রবিবার পশ্চিমবঙ্গ সফরে আসছেন। তার সফরের ঠিক দুদিন আগে পশ্চিমবঙ্গ বিজেপির বিভিন্ন স্তরে সাংগঠনিকভাবে রদবদল করা হয়েছে। এই রদবদলের সবচেয়ে গুরুত্বপূর্ণ বদলটি হল মহিলা মোর্চার সভাপতি পদে বদল। একইসঙ্গে বদল করা হয়েছে যুব মোর্চার সভাপতিকে। শমীক ভট্টাচার্য বিজেপির রাজ্য সভাপতি হওয়ার পরে দফায় দফায় নতুন কমিটি ঘোষণা শুরু হয়েছিল। প্রথমে রাজ্য সহ-সভাপতি, সাধারণ সম্পাদক, সম্পাদক-সহ বিভিন্ন পদাধিকারীর তালিকা প্রকাশ করা হয়েছিল। ভোটের কয়েক মাস পরে রাজ্য কার্যকারিণী ঘোষিত হয়েছে। তার পরে ঘোষিত হয়েছে মিডিয়া বিভাগ, সমাজমাধ্যম বিভাগ, তথ্যপ্রযুক্তি বিভাগের দায়দায়িত্ব।…

আরও পড়ুন