কলকাতা 

রাজ্য ও কলকাতা পুলিশের আধিকারিক পর্যায়ে ব্যাপক রদবদল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্য পুলিশের ২৩ জন আধিকারিককে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের মধ্যে কলকাতা পুলিশের একাধিক শীর্ষকর্তাও রয়েছেন। তাঁদের অন্যত্র বদলি করা হয়েছে। আইপিএস এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার ওই আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি শুক্রবার প্রকাশ করেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর। কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইজি, আইবি করে পাঠানো হয়েছে। এ ছাড়া, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে করা হয়েছে রাজ্য পুলিশের ডিআইজি, আইবি। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গি গোয়েন্দা বিভাগের (ডিডি) ডিসি হয়েছেন। স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম।…

আরও পড়ুন
জেলা 

Howrah: শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হলো তৃণমূল কংগ্রেস বিধায়িকার স্বামী হাওড়া গ্রামীণের এসপি সৌম্য রায়কে

বাংলার জনরব ডেস্ক : শেষ পর্যন্ত সরিয়ে দেওয়া হলো হাওড়া গ্রামীণের এসপি সৌম্য রায়কে । অথচ এই সিদ্ধান্ত গত ফেব্রুয়ারি মাসে নিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের জনপ্রিয়তা অটুট থেকে যেতে । কিন্ত তা নেওয়া হলো না । যখন নেওয়া তখন অনেক দেরি হয়ে গেছে । মুসলিম সমাজের একটা বড় অংশ যে মমতার প্রতি রুষ্ট হয়েছে তা সম্প্রতি হাওড়ার ঘটনায় প্রমাণ পাওয়া যাচ্ছে । মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুরোধ সত্ত্বে কোনোভাবেই বিক্ষোভ থামছে না । কড়া পদক্ষেপ নিতে হচ্ছে । এটা আজ থেকে ছ’মাস আগে কল্পনা করা যেত না । মমতার কথাকে এই রাজ্যের মুসলিম…

আরও পড়ুন
কলকাতা 

নতুন করে করোনায় আক্রান্ত হলেন ১২ জন আইপিএস সহ কলকাতা পুলিশের ৯৯ জন, মোট ৪৫০ জন

বাংলার জনরব ডেস্ক : ফের করোনার হানা কলকাতা পুলিসে । নতুন করে করোনা আক্রান্ত হলেন কলকাতা পুলিশের ৯৯ জন সদস্য। আক্রান্ত পুলিশ কর্মীদের মধ্যে ১২ জন আইপিএস অফিসারও রয়েছেন। এর আগে কলকাতা পুলিশের আক্রান্তের সংখ্যা ছিল ৩৫১ জন। ৯৯ জন নতুন করে আক্রান্ত হওয়ার পরে আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়াল ৪৫০ জন।

আরও পড়ুন