কলকাতা 

রাজ্য ও কলকাতা পুলিশের আধিকারিক পর্যায়ে ব্যাপক রদবদল করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

শেয়ার করুন

রাজ্য পুলিশের ২৩ জন আধিকারিককে সরিয়ে দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁদের মধ্যে কলকাতা পুলিশের একাধিক শীর্ষকর্তাও রয়েছেন। তাঁদের অন্যত্র বদলি করা হয়েছে। আইপিএস এবং ডব্লিউবিপিএস পদমর্যাদার ওই আধিকারিকদের বদলির বিজ্ঞপ্তি শুক্রবার প্রকাশ করেছে রাজ্য সরকারের স্বরাষ্ট্র দফতর।

কলকাতার অতিরিক্ত পুলিশ কমিশনার দেবেন্দ্র প্রকাশ সিংহকে উত্তরবঙ্গের আইজি, আইবি করে পাঠানো হয়েছে। এ ছাড়া, কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (ট্রাফিক) সূর্যপ্রতাপ যাদবকে করা হয়েছে রাজ্য পুলিশের ডিআইজি, আইবি। কলকাতা পুলিশের এনফোর্সমেন্ট শাখার ডিসি স্পর্শা নীলাঙ্গি গোয়েন্দা বিভাগের (ডিডি) ডিসি হয়েছেন।

স্বরাষ্ট্র দফতরের বিজ্ঞপ্তি অনুযায়ী, কলকাতার নতুন অতিরিক্ত পুলিশ কমিশনার হচ্ছেন আইপিএস সুধীরকুমার নীলকান্তম। তিনি এত দিন এসটিএফ-এর আইজিপি ছিলেন। শহরের ট্রাফিকের নতুন যুগ্ম কমিশনার করা হয়েছে আইপিএস ভোলানাথ পাণ্ডেকে। তিনি রাজ্য পুলিশের ডিআইজি, আইবি ছিলেন। আইপিএস সুখেন্দু হীরা এত দিন রাজ্য পুলিশের ডিআইজি (নিরাপত্তা) ছিলেন। তাঁকে আনা হয়েছে কলকাতা পুলিশের যুগ্ম কমিশনার (নিরাপত্তা) পদে। এ ছাড়া, আইপিএস নীলু শেরপাকে ডব্লিউবিপিএইচআইডিসিএলের আইজিপি করা হয়েছে। তিনি এত দিন এসসিআরবি-র আইজিপি ছিলেন। আইপিএস শঙ্খশুভ্র চক্রবর্তী ছিলেন হোমগার্ডের আইজি। তাঁকে এসসিআরবি-র আইজিপি করা হয়েছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ