কলকাতা 

মত্ত হয়ে বাইক চালানোর সময়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের

কলকাতার রাস্তায় মত্ত হয়ে বাইক চালানোর সময়ে দুর্ঘটনায় মৃত্যু হল এক যুবকের। দুর্ঘটনাটি ঘটেছে আনন্দপুরের চৌবাগা রোড এবং আনন্দপুর রোডের সংযোগস্থলে (আরবানা ক্রসিংয়ে)। রাস্তায় মোড় ঘোরার সময়ে একটি চার চাকার গাড়ির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় বাইকটির। দুর্ঘটনাস্থলেই মৃত্যু হয় প্রত্যুষ পানাইয়ের (৩০)। বাইকে তাঁর সঙ্গে ২৭ বছর বয়সি এক যুবকও ছিলেন। তাঁকেও আহত অবস্থায় ভর্তি করানো হয়েছে হাসপাতালে। পুলিশ সূত্রে খবর, বাইকচালক এবং আরোহী উভয়েই মত্ত অবস্থায় ছিলেন। তাঁদের কারও মাথাতেই হেলমেট ছিল না। পুলিশ সূত্রে খবর, শনিবার ভোর ৪টের কিছু পরে দুর্ঘটনাটি ঘটেছে। ওই সময়ে প্রসূন কুমারকে সঙ্গে নিয়ে…

আরও পড়ুন
কলকাতা 

Calcutta High Court : ১১ বছর ধরে আইনি লড়াই চালানোর পর হাইকোর্টের নির্দেশে ছেলের মৃত্যুর ক্ষতিপূরণ পেলেন মা

বাংলার জনরব ডেস্ক : লরির ধাক্কায় মারা গিয়েছিল ছেলে। তারপর টানা ১১ বছর আদালতে লড়াই চালালেন শেষ পর্যন্ত মৃত্যুর ক্ষতিপূরণ বাবদ কুড়ি লক্ষ টাকা দেওয়ার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট।শুক্রবার বিচারপতি রবীন্দ্রনাথ সামন্তের একক বেঞ্চের নির্দেশ, বিমা সংস্থাকে ৬ শতাংশ সুদ-সহ ১৯ লাখ ৭৫ হাজার ৭৮৬ টাকা ক্ষতিপূরণ দিতে হবে। ক্ষতিপূরণের টাকা পাবেন পুত্রহারা মা। চার সপ্তাহের মধ্যে এই নির্দেশ কার্যকর করতে হবে। ২০১১ সালের ১৫ জুলাই সন্ধ্যায় দক্ষিণ কলকাতার সিজিআর রোড ধরে যাচ্ছিলেন ২৯ বছরের শেখ মেহতাব হোসেন। সেই সময় পিছন থেকে একটি লরি এসে তাঁকে ধাক্কা মারে। মাথায় গুরুতর…

আরও পড়ুন
কলকাতা 

Accident : গভীর রাতে নিউটাউনে দুটি বাইকের মুখোমুখি সংঘর্ষে মৃত ১ জখম ৩

বাংলার জনরব ডেস্ক: আজ রবিবার গভীর রাতে নিউটাউনের (Newtown) বলাকা আবাসনের কাছে দুর্ঘটনায় মৃত্যু এক বাইক আরোহীর। জখম আরও ৩।  প্রত্যেকের অবস্থা অত্যন্ত আশঙ্কাজনক। তাঁরা স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে ভরতি। রবিবার গভীর রাতে নারকেল বাগান মোড় থেকে বলাকা আবাসনের দিকে একটি বাইক যাচ্ছিল। অন্য বাইকটি বলাকা আবাসনের দিক থেকে নারকেল বাগানের দিকে আসছিল। নিউটাউনের বলাকা আবাসনের কাছে বাইক দু’টির মুখোমুখি ধাক্কা লাগে। সেই সময় দু’টি বাইকে মোট চারজন ছিলেন। প্রত্যেকটি রাস্তাতেই ছিটকে পড়েন। চোটাঘাচ লাগে সকলের। দুর্ঘটনার খবর পাওয়ামাত্রই পুলিশ ঘটনাস্থলে পৌঁছয়। চারজনকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তাঁদের স্থানীয়…

আরও পড়ুন