জেলা 

বুধবার সাত সকালে ডোমকলে বাইক ও যাত্রীবাহী বাসের ধাক্কায় মৃত এক, আহত ১৮, সাত জনের অবস্থা আশঙ্কাজনক

বাংলার জনরব ডেস্ক : আজ বুধবার বহরমপুর-করিমপুর রাজ্য সড়কে বাইকে ধাক্কা মেরে যাত্রীবোঝাই বাস উলটে যায় । এদিন সাতসকালে দুর্ঘটনাটি ঘটেছে মুর্শিদাবাদের (Murshidabad) ডোমকল সংলগ্ন নাজিরপুর। ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে একজনের। গুরুতর জখম বাইক চালক ও বাসের যাত্রী-সহ মোট ১৮ জন। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। আহতদের উদ্ধার করে ভরতি করা হয়েছে হাসপাতালে। জানা গিয়েছে, বুধবার সকালে বহরমপুরগামী ওই বেসরকারি বাসটি বহরমপুর-করিমপুর রাজ্য সড়ক ধরে যাচ্ছিল। উলটো দিক থেকে মোটর বাইকে করে আসছিলেন এক মৎস্যজীবী। রাস্তা খারাপ থাকায় আচমকা বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে বাইকটিতে ধাক্কা দিয়ে উলটে যায়। বাসের ভিতরে আটকে পড়েন…

আরও পড়ুন
কলকাতা 

Hanskhali Rape Case : হাঁসখালির নাবালিকা ধর্ষণ ও মৃত্যুর ঘটনারও তদন্ত করবে সিবিআই নির্দেশ কলকাতা হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : নদীয়া জেলার হাঁসখালির নাবালিকা ধর্ষণ কাণ্ডেও (Hanskhali Rape Case) সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২ মে-র মধ্যে জমা দিতে হবে তদন্তের রিপোর্ট। পাশাপাশি, নির্যাতিতার পরিবার এবং মামলার সাক্ষীদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে আদালত। এই তদন্তের সমস্ত নথি সিবিআইয়ের হাতে জেলা পুলিশকে তুলে দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ২ মে। একাধিক ধর্ষণের ঘটনায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তদন্ত প্রভাবিত করার অভিযোগ এনেছে বিরোধী দলগুলি। তাই বারবার সিবিআই (CBI) তদন্তের দাবি জানাচ্ছিল তারা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী…

আরও পড়ুন
দেশ 

Uttar Pradesh: ‘বদলি চাইলে একটা রাতের জন্য স্ত্রীকে পাঠিয়ে দাও’ ‘বস’-এর হুকুমে গায়ে আগুন দিয়ে আত্মঘাতী কর্মী

বাংলার জনরব ডেস্ক : বদলী চেয়ে ছিলেন বিদ্যুৎ দফতরের এক কর্মী । কিন্ত ‘বস’ এক রাতের জন্য স্ত্রীকে পাঠাতে বলেছিলেন । যার জেরে আত্মঘাতী হন ওই সরকারি কর্মী । ঘটনাটি ঘটেছে যোগীর রাজ্য উত্তরপ্রদেশের লখিমপুরে । এই অভিযোগ করেছেন মৃতের স্ত্রী । বিভিন্ন সংবাদমাধ্যমে প্রকাশিত খবর থেকে জানা যাচ্ছে, উত্তরপ্রদেশ সরকারের বিদ্যুৎ বিভাগের লাইনম্যান গোকুল প্রসাদ বাড়ি থেকে অনেকটা দূরে কাজ করতেন । তাই প্রায় বদলীর আর্জি জানাতেন জুনিয়র ইঞ্জিনিয়ার নগেন্দ্র প্রসাদের কাছে। অভিযোগ, সেখান থেকেই প্রস্তাব আসে, ‘বদলি চাইলে বৌকে এক রাতের জন্য পাঠিয়ে দাও’। স্ত্রীর উদ্দেশে এমন অসম্মানজনক মন্তব্য…

আরও পড়ুন
জেলা 

Hanskhali Minor Death: হাঁসখালি ধর্ষণ-ও হত্যাকাণ্ড: তৃণমূল নেতার ছেলে গ্রেফতার, বাবা ‘উধাও’

বাংলার জনরব ডেস্ক : ধামাচাপা দেওয়ার শেষ চেষ্টা করেও রক্ষা হলো না। নদীয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হল তৃণমূল নেতা সমর গোয়ালার ছেলে ব্রজগোপাল গোয়ালাকে। তার বিরুদ্ধে ধর্ষণ, খুন-সহ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে পকসো আইনেও। ধৃত ব্রজগোপালের বিরুদ্ধে গত শনিবার হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা নাবালিকার বাবা এবং মা। গত সোমবার ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়। এর পর চাইল্ড লাইনের সহযোগিতায় নির্যাতিতার পরিবার ঘটনার চার দিন পর অর্থাৎ শনিবার অভিযোগ দায়ের করতে সমর্থ হয়। রবিবার…

আরও পড়ুন
জেলা 

Death: নদীয়ার হাঁসখালিতে নাবালিকাকে‘ধর্ষণ’ ,রক্তপাতে মৃত্যু! অভিযুক্ত তৃণমূল নেতার পুত্র, জোর করে লাশ দাহ করানোরও অভিযোগ

বাংলার জনরব ডেস্ক : ঘটনাবহুল রাজ্য হয়ে উঠেছে পশ্চিমবাংলা। প্রতিদিন কোথাও না কোথাও খুন-ধর্ষণ লেগেই রয়েছে। আর এইসব ঘটনার অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকেই। তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক নাবালিকাকে জোর করে ধর্ষণ করার পর অতিরিক্ত অতিরিক্ত রক্তপাতের ওই নাবালিকার মৃত্যু হলে তাকে জোর করে দাহ করা হয়েছে।গত সোমবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি এক নম্বর ব্লকের গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকায়। তা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ উঠছে, হাঁসখালি এক নম্বর পঞ্চায়েতের সদস্য সমর গোয়ালার ছেলে ব্রজগোপালের বিরুদ্ধে। অভিযোগ, গত সোমবার ব্রজগোপালের জন্মদিনের পার্টি…

আরও পড়ুন
জেলা 

Tapan Kandu: তপন কান্দু খুনে প্রত্যক্ষদর্শী নিরঞ্জন বৈষ্ণবের বাড়ি থেকে বুধবার সকালে ঝুলন্ত দেহ উদ্ধার, মিলল সুইসাইড নোটও

বাংলার জনরব ডেস্ক : পুরুলিয়ার ঝালদার কংগ্রেস কাউন্সিলর তপন কান্দু হত্যার ঘটনার প্রত্যক্ষদর্শী তপনের ঘনিষ্ঠ বন্ধু নিরঞ্জন বৈষ্ণব ওরফে সেফালের ঝুলন্ত দেহ উদ্ধার করা হল তাঁর বাড়ি থেকে আজ বুধবার সকালে। তপনকে হত্যার সময় তাঁর সঙ্গেই ছিলেন সেফাল। বস্তুত, তিনিই ছিলেন তপন হত্যা মামলার একমাত্র প্রত্যক্ষদর্শী। সেফালের মৃত্যুতে পুরুলিয়ার কংগ্রেস নেতা নেপাল মাহাতো অভিযোগ করেছেন, তপনের মতোই এই ঘটনাটিও পুলিশের অত্যাচারেরই আরেকটি নিদর্শন। যদিও সেফালের দেহের কাছ থেকে উদ্ধার হওয়া সেফালের নামে লেখা একটি সুইসাইড নোটে লেখা রয়েছে, কোনও চাপের মুখে নয়, মানসিক অবসাদ সহ্য করতে না পেরেই স্বেচ্ছায় আত্মঘাতী…

আরও পড়ুন
জেলা 

Suicide in Siliguri: বিয়ের পর আলাদা হয়ে যাবে, আশংকা থেকে এক ওড়নায় ঝুলে আত্মঘাতী শিলিগুড়ির দুই বান্ধবী

বাংলার জনরব ডেস্ক : দুই বান্ধবী একই সঙ্গে বড় হয়েছে। খেলার সঙ্গী থেকে সব সময় অভিন্ন ছিল তারা । কিন্তু সম্প্রতি এক জনের বিয়ে ঠিক হয়ে যায়। ফলে তারা আলাদা হয়ে যাবে এই আশঙ্কা থেকে দুই বান্ধবী একই ওড়নায় ফাঁস লাগিয়ে আত্মঘাতি হলেন। ঘটনার আকস্মিকতায় হতভম্ব পরিবার সহ এলাকার মানুষ। সোমবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে শিলিগুড়ির ৪২ নম্বর ওয়ার্ডের বিবেকানন্দ নগরে। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে সুইসাইড নোটও। তাতে লেখা, ‘আমরা আলাদা হতে চাই না।’ মৃতদের মধ্যে এক জনের বিয়ের ঠিক হয়েছিল বলে পরিবার সূত্রে জানা গিয়েছে। পুলিশ সূত্রে খবর, সোমবার…

আরও পড়ুন
জেলা 

বিড়ি চেয়েছিল খাবে বলে বদলে বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হলো এক যুবককে, গ্রেফতার অভিযুক্ত

বাংলার জনরব ডেস্ক :  বিড়ি চেয়েছিল খাবে বলে, বদলে জুটলো মার। রীতিমতো বাঁশ দিয়ে পিটিয়ে খুন করা হলো এক যুবককে ।শুক্রবার রাতে হাওড়ার রামকৃষ্ণপুর ঘাট এলাকার ঘটনায় ছড়ায় চাঞ্চল্য। পুলিশ এই ঘটনার মূল অভিযুক্তকে গ্রেপ্তার করেছে। হাওড়া থানার (Howrah PS) অন্তর্গত রামকৃষ্ণপুর ঘাট এলাকায় গঙ্গার ধারে ফুটপাতে রাতের বেলায় বেশ কিছু যুবক আড্ডা মারে এবং শুয়ে থাকে। পুলিশ সূত্রে খবর, গতকাল, শুক্রবার রাত ১২টা নাগাদ বিড়ি চাওয়াকে কেন্দ্র করে রঞ্জিত সিং এবং মুসলি রাওয়ের সঙ্গে রাজু রাও নামে এক যুবকের গন্ডগোল বাধে। প্রথমে তাঁদের মধ্যে বচসা হয়। খানিক পরেই পরিস্থিতি…

আরও পড়ুন
কলকাতা 

Accident : সেক্টর ফাইভে পথ দুর্ঘটনা, স্কুলবাসের সঙ্গে স্কুটির ধাক্কায়, মৃত ১

বাংলার জনরব ডেস্ক : স্কুল বাসের ধাক্কায় মারা গেল এক ব্যক্তি । ঘটনাটি ঘটেছে আজ বুধবার সকালে সল্টলেকের সেকটর ফাইভের কাছে ।স্কুল বাসের চালকের খোঁজে তল্লাশি শুরু করেছে ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ। মৃত লাল্টু বৈদ্য হাওড়ার (Howrah)  সালকিয়ার বাসিন্দা। স্কুটিতে চড়েই নিত্যদিন যাতায়াত করতেন তিনি। ব্যতিক্রম হয়নি বুধবার সকালেও। এদিন স্কুটিতে চড়ে লাল্টু সেক্টর ফাইভ থেকে নিউটাউনের দিকে যাচ্ছিলেন। সেই সময় একটি স্কুলবাস বেপরোয়া গতিতে আসছিল। বাসটি ওই স্কুটিচালককে ধাক্কা মারে। ছিটকে পড়ে যান লাল্টু। সেই সময় তাঁর উপর দিয়ে চলে যায় স্কুলবাসটি। পরিস্থিতি বেগতিক বুঝে আরও দ্রুত বেগে স্কুলবাস…

আরও পড়ুন
জেলা 

হাওড়ার চামরাইলে আরামবাগ থেকে কলকাতাগামী সরকারি বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত এক, আহত ২৫

বাংলার জনরব ডেস্ক : হাওড়ার (Howrah) চামরাইলে সরকারি বাসের সঙ্গে ডাম্পারের সংঘর্ষে মৃত্যু হল এক যাত্রীর। গুরুতর আহত হয়েছেন ২৫ জন। আহতদের মধ্যে ১০ জন হাওড়া জেলা হাসপাতালে ভরতি। বাকি ১৫ জনকে হাওড়ার বিভিন্ন হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে খবর। পুলিশ সূত্রে খবর, আরামবাগ-ধর্মতলা রুটের সরকারি বাসটি রবিবার সন্ধেয় কলকাতার দিকে যাচ্ছিল। চামরাইলের জয়পুরের কাছে একটি ডাম্পারকে ওভারটেক করতে যায় বাসটি। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, বাসটি ডাম্পারটিকে বাঁ দিক থেকে ওভারটেক করতে যায়। তখনই নিয়ন্ত্রণ হারিয়ে বাসটির সঙ্গে ডাম্পারটির সংঘর্ষ হয়। বাস ও ডাম্পারটির…

আরও পড়ুন