Hanskhali Gangrape: হাঁসখালি কাণ্ডে ‘ধর্ষকের’ বাবা, তৃণমূল নেতা সমরেন্দু এবার সিবিআইয়ের জালে
বাংলার জনরব ডেস্ক : হাঁসখালি ধর্ষণ ও হত্যাকাণ্ডের ব্রজগোপাল গয়ালির বাবা স্থানীয় তৃণমূল নেতা সমরেন্দু গয়ালিকে গ্রেফতার করল সিবিআই। আজ মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে। সমরেন্দু গ্রেফতার হওয়ায় হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডের অনেক তথ্যই সামনে চলে আসবে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না তাঁর। অবশেষে তাঁকে জালে পুরেছেন সিবিআই আধিকারিকরা। তাঁকে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। মঙ্গলবারই তাঁকে আদালতে তোলা হতে পারে। মঙ্গলবার সকালে সমরেন্দু ওরফে সমরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র আধিকারিকরা। তলব করা হয় ব্রজগোপালের মাকেও। ঘটনার পর…
আরও পড়ুন