জেলা 

Hanskhali Gangrape: হাঁসখালি কাণ্ডে ‘ধর্ষকের’ বাবা, তৃণমূল নেতা সমরেন্দু এবার সিবিআইয়ের জালে

বাংলার জনরব ডেস্ক : হাঁসখালি ধর্ষণ ও হত্যাকাণ্ডের ব্রজগোপাল গয়ালির বাবা স্থানীয় তৃণমূল নেতা সমরেন্দু গয়ালিকে গ্রেফতার করল সিবিআই। আজ মঙ্গলবার দুপুর আড়াইটে নাগাদ গ্রেফতার করা হয় তাঁকে। সমরেন্দু গ্রেফতার হওয়ায় হাঁসখালি গণধর্ষণ-কাণ্ডের অনেক তথ্যই সামনে চলে আসবে বলে মনে করা হচ্ছে। ঘটনার পর থেকে খোঁজ মিলছিল না তাঁর। অবশেষে তাঁকে জালে পুরেছেন সিবিআই আধিকারিকরা। তাঁকে সিবিআই ক্যাম্পে নিয়ে যাওয়া হয়েছে জিজ্ঞাসাবাদের জন্য। মঙ্গলবারই তাঁকে আদালতে তোলা হতে পারে। মঙ্গলবার সকালে সমরেন্দু ওরফে সমরকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা (সিবিআই)-র আধিকারিকরা। তলব করা হয় ব্রজগোপালের মাকেও। ঘটনার পর…

আরও পড়ুন
কলকাতা 

Hanskhali Rape Case : হাঁসখালির নাবালিকা ধর্ষণ ও মৃত্যুর ঘটনারও তদন্ত করবে সিবিআই নির্দেশ কলকাতা হাইকোর্টের

বাংলার জনরব ডেস্ক : নদীয়া জেলার হাঁসখালির নাবালিকা ধর্ষণ কাণ্ডেও (Hanskhali Rape Case) সিবিআই তদন্তের নির্দেশ দিল কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির ডিভিশন বেঞ্চ। ২ মে-র মধ্যে জমা দিতে হবে তদন্তের রিপোর্ট। পাশাপাশি, নির্যাতিতার পরিবার এবং মামলার সাক্ষীদের উপযুক্ত নিরাপত্তার ব্যবস্থা করারও নির্দেশ দিয়েছে আদালত। এই তদন্তের সমস্ত নথি সিবিআইয়ের হাতে জেলা পুলিশকে তুলে দিতে হবে বলেও নির্দেশ দিয়েছে আদালত। মামলার পরবর্তী শুনানি ২ মে। একাধিক ধর্ষণের ঘটনায় রাজ্যের শাসকদলের বিরুদ্ধে তদন্ত প্রভাবিত করার অভিযোগ এনেছে বিরোধী দলগুলি। তাই বারবার সিবিআই (CBI) তদন্তের দাবি জানাচ্ছিল তারা। এমন পরিস্থিতিতে কেন্দ্রীয় তদন্তকারী…

আরও পড়ুন
কলকাতা 

Hanskhali Rape Case : হাঁসখালির ধর্ষণ-কাণ্ডে সিবিআই তদন্তের আবেদন হাইকোর্টে, আগামী কাল শুনানির সম্ভাবনা

বাংলার জনরব ডেস্ক : নদীয়ার হাঁসখালিতে কিশোরীর ধর্ষণ ও মৃত্যুর ঘটনায় কলকাতা হাই কোর্টে দু’টি জনস্বার্থ মামলা দায়েরের আবেদন মঞ্জুর করলেন প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব। আগামিকাল অর্থাৎ মঙ্গলবার মামলার শুনানির সম্ভাবনা। কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতির কাছে জনস্বার্থ মামলা দায়েরের আরজি প্রথমে জানান এক আইনজীবী। তারপর বিজেপির তরফেও একই দাবি করা হয়। প্রধান বিচারপতি আবেদন মঞ্জুর করেন। এরপর প্রধান বিচারপতি প্রকাশ শ্রীবাস্তব এবং বিচারপতি রাজর্ষি ভরদ্বাজের ডিভিশন বেঞ্চে মামলা রুজু হয়। মামলাকারীদের দাবি, গত সোমবার রাতে জন্মদিনের পার্টি থেকে ফেরার পর অসুস্থ হয়ে পড়ে কিশোরী। পরেরদিন ভোররাতে মৃত্যু হয় তার।…

আরও পড়ুন
জেলা 

Hanskhali Minor Death: হাঁসখালি ধর্ষণ-ও হত্যাকাণ্ড: তৃণমূল নেতার ছেলে গ্রেফতার, বাবা ‘উধাও’

বাংলার জনরব ডেস্ক : ধামাচাপা দেওয়ার শেষ চেষ্টা করেও রক্ষা হলো না। নদীয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হল তৃণমূল নেতা সমর গোয়ালার ছেলে ব্রজগোপাল গোয়ালাকে। তার বিরুদ্ধে ধর্ষণ, খুন-সহ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে পকসো আইনেও। ধৃত ব্রজগোপালের বিরুদ্ধে গত শনিবার হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা নাবালিকার বাবা এবং মা। গত সোমবার ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়। এর পর চাইল্ড লাইনের সহযোগিতায় নির্যাতিতার পরিবার ঘটনার চার দিন পর অর্থাৎ শনিবার অভিযোগ দায়ের করতে সমর্থ হয়। রবিবার…

আরও পড়ুন
জেলা 

Death: নদীয়ার হাঁসখালিতে নাবালিকাকে‘ধর্ষণ’ ,রক্তপাতে মৃত্যু! অভিযুক্ত তৃণমূল নেতার পুত্র, জোর করে লাশ দাহ করানোরও অভিযোগ

বাংলার জনরব ডেস্ক : ঘটনাবহুল রাজ্য হয়ে উঠেছে পশ্চিমবাংলা। প্রতিদিন কোথাও না কোথাও খুন-ধর্ষণ লেগেই রয়েছে। আর এইসব ঘটনার অভিযোগের তীর তৃণমূল কংগ্রেসের দিকেই। তৃণমূল কংগ্রেসের এক নেতার বিরুদ্ধে অভিযোগ উঠেছে এক নাবালিকাকে জোর করে ধর্ষণ করার পর অতিরিক্ত অতিরিক্ত রক্তপাতের ওই নাবালিকার মৃত্যু হলে তাকে জোর করে দাহ করা হয়েছে।গত সোমবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে নদিয়ার হাঁসখালি এক নম্বর ব্লকের গাজনা গ্রাম পঞ্চায়েতের শ্যামনগর এলাকায়। তা প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে। অভিযোগ উঠছে, হাঁসখালি এক নম্বর পঞ্চায়েতের সদস্য সমর গোয়ালার ছেলে ব্রজগোপালের বিরুদ্ধে। অভিযোগ, গত সোমবার ব্রজগোপালের জন্মদিনের পার্টি…

আরও পড়ুন