কলকাতা 

Partha Chatterjee Arrest: সারা রাত জেরার পর শনিবার সকাল দশটায় ইডির হাতে গ্রেফতার শিল্প মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক : গত কাল শুক্রবার সকাল সাড়ে ৭টা নাগাদ পার্থের নাকতলার বাড়িতে জিজ্ঞাসাবাদের জন্য যায় ইডির একটি দল। সারা দিন তো বটেই, রাতভর মন্ত্রীকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারীরা। শনিবার সকাল ১০টা নাগাদ তাঁকে গ্রেফতার করা হয়। সারা রাত ইডির আধিকারিকেরা মন্ত্রীর বাড়িতে ছিলেন। কেন্দ্রীয় বাহিনী দিয়ে ঘিরে ফেলা হয় মন্ত্রীর বাড়ি। সূত্রের খবর, টানা জিজ্ঞাসাবাদের মাঝে অসুস্থ হয়ে পড়েন পার্থ। দু’বার তাঁর বাড়িতে পৌঁছন চিকিৎসকেরা। কিন্তু তাতেও প্রশ্ন-পর্ব থামেনি। একই সঙ্গে ইডির দাবি, দক্ষিণ কলকাতায় পার্থের ‘ঘনিষ্ঠ’ অর্পিতা মুখোপাধ্যায়ের বাড়ি থেকে প্রায় ২১ কোটি টাকা নগদ পাওয়া গিয়েছে। দুবস্তায়…

আরও পড়ুন
জেলা 

Bardhaman Nurse Attack: রেণু খাতুনের হাত কেটে নেওয়ার ঘটনায় গ্রেফতার আরও দুই, ধৃতদের ভাড়া করেছিল রেণুর স্বামী

বাংলার জনরব ডেস্ক : পূর্ব বর্ধমানের রেণু খাতুনের হাত কেটে নেওয়ার ঘটনায় আরও দুজনকে গ্রেফতার করেছে পুলিশ । রেণু খাতুনের হাত কাটার সময় তারা শের মহম্মদের সঙ্গী ছিল বলে জানা গিয়েছে। পুলিশ ধৃতদের জেরা করছে। শের মহম্মদ তাদের ‘ভাড়া’ করেছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। বৃহস্পতিবার সকালে মুর্শিদাবাদের ভরতপুর থানার তালগ্রাম থেকে আশরাফুল শেখ এবং হাবিব শেখ নামে দুই দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। অভিযোগ, গত শনিবার রাতে শের মহম্মদ যখন রেণুর ডান হাতের কব্জি কেটে নেয় তখন আশরাফুল এবং হাবিব তাকে সঙ্গ দিয়েছিল। তাদের ‘ভাড়া’ করা হয়েছিল বলেও শের মহম্মদকে জিজ্ঞাসাবাদ…

আরও পড়ুন
দেশ 

Delhi: জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে গ্রেফতার হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক

বাংলার জনরব ডেস্ক : জ্ঞানবাপী মসজিদ নিয়ে চলা ঘটনাক্রম নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে গ্রেফতার হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে রতন লাল নামে ওই শিক্ষকের বিরুদ্ধে। বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ‘শিবলিঙ্গ’ পাওয়া নিয়ে নেটমাধ্যমে একটি পোস্ট করেছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হিন্দু কলেজের অধ্যাপক রতন লাল। এর পর শুক্রবার রাতে গ্রেফতার হন ওই অধ্যাপক। উত্তর দিল্লির সাইবার থানার তরফে ১৫৩ এ, ২৯৫ এ ইত্যাদি ধারায় মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, গত মঙ্গলবারই অধ্যাপক লালের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা করেন দিল্লির এক আইনজীবী। তাঁর অভিযোগ, শিবলিঙ্গ…

আরও পড়ুন
জেলা 

Arrest: নাবালিকার শ্লীলতাহানির অভিযোগ, প্রৌঢ়কে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিল বিন্নাগুড়ির বাসিন্দারা

বাংলার জনরব ডেস্ক : সোমবার জলপাইগুড়ি জেলার রাজগঞ্জের বিন্নাগুড়িতে  এক নাবালিকার শ্লীলতাহানির অভিযোগে এক প্রৌঢ়কে গ্রেফতার করল পুলিশ।  অভিযোগ, ধীরেন বর্মণ নামে বছর বাহান্নর এক প্রৌঢ় বিন্নাগুড়ির এক নাবালিকার শ্লীলতাহানি করেন। ওই নাবালিকার মা দিনমজুর হিসাবে কাজ করেন। তাঁর বক্তব্য, ‘‘আজ আমি কাজ পাইনি। তাই দুপুরে বাড়ি ফিরে আসি। এসে দেখি ঘরের দরজা বন্ধ। দরজা ধাক্কাধাক্কি করতে শুরু করি। এর পর দরজা খুলে দেখি, ধীরেন বাড়ি থেকে পালাচ্ছে। আমি পিছু ধাওয়া করলে সে আবার আমার ঘরে আসে। বলতে থাকে, ‘কিছু হয়নি।’ আমার মেয়ে জানিয়েছে, ধারালো অস্ত্র দিয়ে তাকে ভয় দেখিয়ে…

আরও পড়ুন
জেলা 

Rape: নদিয়ার হাঁসখালির পর কৃষ্ণগঞ্জে, এ বার খুনের হুমকি দিয়ে ৬ মাস ধরে নাবালিকাকে ধর্ষণ! ধৃত অভিযুক্ত

বাংলার জনরব ডেস্ক : নদীয়ার হাঁসখালি পর আবারো নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠল কৃষ্ণগঞ্জে । জানা গেছে 53 বছরের এক প্রৌঢ়ের বিরুদ্ধে নাবালিকা ধর্ষণের অভিযোগ উঠেছে। দীর্ঘ ছয় মাস ধরে ওই নাবালিকাকে ধর্ষণ করা হচ্ছিল বলে জানা গেছে। নাবালিকার পরিবারের পক্ষ থেকে পুলিশের কাছে অভিযোগ দায়ের পরেই অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কৃষ্ণগঞ্জের ভাজনঘাটের বাসিন্দা কান্ত হালদারের বিরুদ্ধে প্রতিবেশী এক নাবালিকাকে ধর্ষণের অভিযোগ উঠেছে। অভিযোগ, গত ছ’মাস ধরে বার বার ওই নাবালিকাকে ধর্ষণ করেছে কান্ত। কাউকে এ কথা জানালে নির্যাতিতাকে খুনের হুমকি দেওয়া হয় বলেও অভিযোগ উঠেছে। মঙ্গলবার…

আরও পড়ুন
জেলা 

Rape: ধর্ষণের ভিডিয়ো তুলে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে আবার ধর্ষণ! কোন্নগরে গ্রেফতার চার যুবক

বাংলার জনরব ডেস্ক : ধর্ষণের ভিডিয়ো করে তরুণীকে নেট মাধ্যমে ভাইরাল করে দেওয়ার ভয় দেখিয়ে আবারও ধর্ষণের অভিযোগ উঠল হুগলির কোন্নগরে। পরে ওই ভিডিয়ো ভাইরাল করে দেওয়ার অভিযোগও উঠেছে। ওই ঘটনায় চার যুবককে গ্রেফতার করেছে পুলিশ। শুরু হয়েছে তদন্ত। পুলিশ সূত্রে জানা গিয়েছে, গত পয়লা মার্চ এলাকারই এক যুবক এক তরুণীকে ধর্ষণ করেন। এমনকি সেই সময়ের ভিডিয়োও করা হয়। সেই ভিডিয়ো দেখিয়ে ওই যুবকের বন্ধুরাও ওই তরুণীকে ধর্ষণ করেন। পরে সেই ভিডিয়ো ভাইরাল করে দেওয়া হয় বলে অভিযোগ। ওই ঘটনায় তরুণীর পরিবার শ্রীরামপুর মহিলা থানায় অভিযোগ করে। অভিযুক্ত পি শিবা…

আরও পড়ুন
দেশ 

Jignesh Mewani : আচমকা গ্রেফতার দলিত নেতা তথা গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেওয়ানি

বাংলার জনরব ডেস্ক : গুজরাট বিধানসভা নির্বাচনের ঠিক আগে গ্রেফতার করা হল বিশিষ্ট দলিত নেতা এবং গুজরাটের বিধায়ক জিগ্নেশ মেওয়ানি । গ্রেপ্তারির কারণ এখনও নিশ্চিত নয়। বুধবার রাত সাড়ে ১১টা নাগাদ গুজরাটের পালানপুর সার্কিট হাউজ থেকে তাঁকে নিজেদের হেফাজতে নেয় অসম পুলিশ। রাতেই তরুণ দলিত নেতাকে আহমেদাবাদ নিয়ে যাওয়া হয়। সেখান থেকে ট্রেনে চাপিয়ে জিগ্নেশকে আজ অর্থাৎ বূহস্পতিবার সকালে গুয়াহাটি নিয়ে যাওয়া হবে বলে খবর। তবে অসম পুলিশ কেন তাকে গ্রেপ্তার করেছে তা নিয়ে কিছু জানা যাচ্ছে না বলে সূত্রের খবর। বিজেপির বিরুদ্ধে সরব হওয়া এই তরুণ তুর্কি বরাবরই সোশ্যাল…

আরও পড়ুন
জেলা 

Birbhum: স্কেচ দেখে অভিযুক্তদের চিহ্নিত করন, শান্তিনিকেতন গণধর্ষণ-কাণ্ডে গ্রেফতার ২ নাবালক-সহ ৪

বাংলার জনরব ডেস্ক : শান্তিনিকেতনে আদিবাসী সম্প্রদায়ের নাবালিকার গণধর্ষণে যুক্ত থাকার জন্য চার অভিযুক্তকে গ্রেফতার করল পুলিশ। বীরভূমের পাঁড়ুই থেকে তাদের গ্রেফতার করা হয়েছে বলে খবর। পুলিশ সূত্রে খবর, ধৃতদের মধ্যে দুই অভিযুক্ত নাবালক। সোমবারই তাদের আদালতে তোলা হবে। জানা গিয়েছে, পুলিশের তরফে অভিযুক্তদের স্কেচ আঁকানো হয়েছিল। সেই অনুযায়ী অভিযুক্তদের খোঁজে তল্লাশি শুরু করে পুলিশ। অভিযুক্তদের চিহ্নিত করার পর তাদের মোবাইল টাওয়ার লোকেশন ট্র্যাক করে সন্ধান পাওয়া যায়। ধৃতদের সকলের বাড়ি পাড়ুই এলাকায় বলে খবর। পুলিশ সূত্রে জানা গিয়েছে, এরা সবাই ঘটনার দিন ওই এলাকায় চড়কের মেলা দেখতে গিয়েছিল। মেলার…

আরও পড়ুন
জেলা 

Hanskhali Minor Death: হাঁসখালি ধর্ষণ-ও হত্যাকাণ্ড: তৃণমূল নেতার ছেলে গ্রেফতার, বাবা ‘উধাও’

বাংলার জনরব ডেস্ক : ধামাচাপা দেওয়ার শেষ চেষ্টা করেও রক্ষা হলো না। নদীয়ার হাঁসখালিতে নাবালিকা ধর্ষণ কাণ্ডে গ্রেফতার করা হল তৃণমূল নেতা সমর গোয়ালার ছেলে ব্রজগোপাল গোয়ালাকে। তার বিরুদ্ধে ধর্ষণ, খুন-সহ কয়েকটি ধারায় মামলা রুজু করা হয়েছে। মামলা রুজু করা হয়েছে পকসো আইনেও। ধৃত ব্রজগোপালের বিরুদ্ধে গত শনিবার হাঁসখালি থানায় অভিযোগ দায়ের করেছিলেন নির্যাতিতা নাবালিকার বাবা এবং মা। গত সোমবার ওই কিশোরীকে ধর্ষণের অভিযোগ উঠেছিল। সোমবার ভোর রাতে তার মৃত্যু হয়। এর পর চাইল্ড লাইনের সহযোগিতায় নির্যাতিতার পরিবার ঘটনার চার দিন পর অর্থাৎ শনিবার অভিযোগ দায়ের করতে সমর্থ হয়। রবিবার…

আরও পড়ুন
জেলা 

Bogtui Violence : রামপুরহাটের বগটুই কাণ্ডে আরও একজনকে গ্রেপ্তার করল সিবিআই

বাংলার জনরব ডেস্ক : আজ রামপুরহাটের বগটুই কাণ্ডে (Bagtui Case) আরও একজনকে গ্রেপ্তার করল সিবিআই (CBI)। ধৃত সমীর শেখ, বগটুইয়েরই বাসিন্দা। রবিবার সকালে রামপুরহাটের (Rampurhat) অস্থায়ী ক্যাম্পে ডেকে জেরা করা হয় তাকে। তবে সিবিআই সূত্রে খবর, তার বয়ানে একাধিক অসংগতি মেলে। সে কারণেই দুপুরের দিকে সমীরকে গ্রেপ্তার করেন তদন্তকারীরা। তার শারীরিক পরীক্ষা নিরীক্ষাও করা হয়। গত ২১ মার্চ সন্ধেয় বড়শাল গ্রামপঞ্চায়েতের উপপ্রধান ভাদু শেখ (Bhadu Sheikh) খুন হন। এরপর রাতে বগটুইতে একের পর এক বাড়িতে আগুন লাগিয়ে দেওয়া হয়। এই ঘটনায় এখনও পর্যন্ত মোট ৯ জনের মৃত্যু হয়েছে। ঘটনার তদন্তে…

আরও পড়ুন