দেশ 

Delhi: জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ পাওয়া নিয়ে সোশ্যাল মিডিয়ায় কটাক্ষ করে গ্রেফতার হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের ইতিহাসের অধ্যাপক

বাংলার জনরব ডেস্ক : জ্ঞানবাপী মসজিদ নিয়ে চলা ঘটনাক্রম নিয়ে ফেসবুকে বিতর্কিত পোস্ট করে গ্রেফতার হলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক।ভারতীয় দণ্ডবিধির একাধিক ধারায় মামলা দায়ের হয়েছে রতন লাল নামে ওই শিক্ষকের বিরুদ্ধে। বারাণসীর জ্ঞানবাপী মসজিদে ‘শিবলিঙ্গ’ পাওয়া নিয়ে নেটমাধ্যমে একটি পোস্ট করেছিলেন দিল্লি বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ হিন্দু কলেজের অধ্যাপক রতন লাল। এর পর শুক্রবার রাতে গ্রেফতার হন ওই অধ্যাপক। উত্তর দিল্লির সাইবার থানার তরফে ১৫৩ এ, ২৯৫ এ ইত্যাদি ধারায় মামলা দায়ের করা হয়েছে। সূত্রের খবর, গত মঙ্গলবারই অধ্যাপক লালের বিরুদ্ধে বিদ্বেষ ছড়ানোর অভিযোগে মামলা করেন দিল্লির এক আইনজীবী। তাঁর অভিযোগ, শিবলিঙ্গ…

আরও পড়ুন