কলকাতা 

চোরবাগান সর্বজনীন দুর্গাপুজো মন্ডপে বিপর্যয়ে ঘোষক চিহ্নিত, দোষীদের ধরতে সিসিটিভি খতিয়ে দেখছে পুলিশ

সপ্তমীর সন্ধ্যায় চোরবাগান সর্বজনীনে মাইক্রোফোন হাতে ছিল কুশল মজুমদার ওরফে কালিয়ার। তিনিই দুর্ঘটনার পূর্ব মুহূর্তে দর্শনার্থীদের উদ্দেশে ঘোষণা করেছিলেন। অপর ধৃত সঞ্জীব রাহা ওরফে সেন্টু এবং কালিয়াকে জিজ্ঞাসাবাদ করে এ ব্যাপারে নিশ্চিত হয়েছে পুলিশ। এমনটাই লালবাজারের একটি সূত্রে খবর। গত শুক্রবার সকালে গ্রেফতার হন চোরবাগান সর্বজনীনের পুজোর ঘোষক কালিয়া। সে দিনই তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে একটি পোস্ট প্রকাশ্যে এসেছিল। সেখানে তিনি দাবি করেছিলেন, পুলিশের এক জনের কথায় সম্ভাব্য দুর্ঘটনার কথা জানিয়ে মণ্ডপ থেকে সরে যেতে বলেছিলেন দর্শনার্থীদের। কোন পরিস্থিতিতে তিনি সেই ঘোষণা করেছিলেন, ইতিপূর্বে পুলিশের কাছে সে ব্যাখ্যা দিয়েছেন। বিশেষ…

আরও পড়ুন