চোরবাগানে সপ্তমীর সন্ধ্যায় বিপর্যয়, মৃত ১৯, আহত ২৫, পাশে থাকার অঙ্গীকার শুভেন্দুর
চোরবাগানে সপ্তমীর সন্ধ্যায় ঠাকুর দেখতে উপচে পড়ে ভিড়। বাইরে সে সময় ঝেঁপে বৃষ্টি চলছে। আর তাতেই মণ্ডপের ভিতরে পদপিষ্ট হওয়ার মতো পরিস্থিতি তৈরি হল। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, ১৯ জনের মৃত্যু হয়েছে। ২৫ জন আহত। আহতদের মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছে। কয়েক জন গুরুতর জখম বলে খবর। হাসপাতালে আহতদের দেখতে রাতেই গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। বন্ধ করে দেওয়া হয়েছে চোরবাগান পুজোর আলো। বাহিরপথও বন্ধ। পুজো কমিটির ১২ সদস্যকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। শনিবার রাতে হাসপাতালে পৌঁছে পরিস্থিতি খতিয়ে দেখেন মুখ্যমন্ত্রী। ক্লাবের সকলকে থানায় ডাকার নির্দেশ দিয়েছেন তিনি। হাসপাতালে পৌঁছেছেন কলকাতা পুলিশের…
আরও পড়ুন