Bulldozer: ‘হিংসার প্রতিশোধ নিতে বাড়ি গুঁড়িয়ে দেওয়া যায় না’ যোগী সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে কড়া অবস্থান সুপ্রিম কোর্টের, তিন দিনের মধ্যে রিপোর্ট তলব
বাংলার জনরব ডেস্ক : যোগী সরকারের বুলডোজার নীতির বিরুদ্ধে কড়া মন্তব্য করল দেশের শীর্ষ আদালত।গত সপ্তাহে কানপুর, প্রয়াগরাজ, সহারনপুরে হিংসায় অভিযুক্তদের বাড়িঘর বেআইনি ভাবে, নির্বিচারে ভেঙে ফেলার অভিযোগ যোগী আদিত্যনাথ সরকারের কৈফিয়ত তলব করেছে শীর্ষ আদালত। আগামী ৩ দিনের মধ্যে এ বিষয়ে উত্তরপ্রদেশ সরকারকে জবাব দিতে নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। বিচারপতি এ এস বোপান্না এবং বিচারপতি বিক্রম নাথের অবকাশকালীন বেঞ্চ বৃহস্পতিবার নির্দেশে বলেছে, ‘দেশে যে আইনের শাসন রয়েছে, সে বিষয়ে নাগরিকদের মধ্যে একটি বোধ থাকতে হবে। কর্তৃপক্ষকে (উত্তরপ্রদেশ সরকার) ন্যায্য ভাবে আইনের পথ অনুসরণ করে পদক্ষেপ করতে হবে।’ দুই বিচারপতির…
আরও পড়ুন