Jhangirpuri : জাহাঙ্গীরপুরীতে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ যিনি দিয়েছিলেন, সেই মেয়রের বাড়িও বেআইনি নির্মাণ! ন্যায়ের বুলডোজার কি চলবে?
বাংলার জনরব ডেস্ক : দিল্লির জাহাঙ্গীরপুরিতে অবৈধ নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ যিনি দিয়েছিলেন উত্তর দিল্লির মেয়র রাজা ইকবাল সিংয়ের তৈরি বাড়িও বেআইনিভাবে রাস্তা দখল করে তৈরি করা হয়েছে। এই অভিযোগ সামনে আসার পর দিল্লি জুড়ে চাঞ্চল্য তৈরি হয়েছে। প্রশ্ন উঠেছে জাহাঙ্গীরপুরিতে গরিব বস্তিবাসী ওপর বুলডোজার চালানোর হয়েছে অবৈধ নির্মাণের অভিযোগ তুলে তাহলে মেয়র এর বাড়ী কেন ভাঙ্গা হবে না?যে মেয়রের নির্দেশে জাহাঙ্গিরপুরীর ‘অবৈধ’ নির্মাণ ভাঙতে গিয়েছিল বুলডোজার, তাঁর বাড়ির সামনেই রয়েছে অন্তত ছ’ ফুট অবৈধ নির্মাণ। যার ফলে প্রশ্ন ওঠা শুরু হয়েছে, তাহলে এখানে কেন ঢুকবে না ‘ন্যায়ের বুলডোজার?’
সম্প্রতি হিংসা কবলিত জাহাঙ্গিরপুরীতে (Jahangirpuri) বুলডোজার চালিয়ে বেশ কয়েকটি ইমারত ভেঙে দেয় উত্তর দিল্লি পুরসভা। সুপ্রিম কোর্টের (Supreme Court) নিষেধাজ্ঞার অবমাননা করতেও ছাড়েনি তারা। যার ফলে দেশজুড়ে তৈরি হয় বিতর্ক। বেশিরভাগেরই বক্তব্য, উত্তরপ্রদেশ, মধ্যপ্রদেশের মতো বেছে বেছে সংখ্যালঘুদের উপর আক্রমণ করছে বিজেপি।

এর মাঝেই দিল্লি বিজেপি প্রধান আদেশ গুপ্তা এদিন বললেন, “আম আদমি পার্টি রোহিঙ্গা ও বাংলাদেশীদের অবৈধভাবে দিল্লিতে বসিয়েছে। তাই ওদের এত কষ্ট। যার যা করার আছে করুন, মনে রাখবেন ন্যায়ের বুলডোজার চলবেই।” সুপ্রিম কোর্টের নির্দেশকে অমান্য করে ইতিমধ্যেই বিতর্কে বিজেপি শাসিত পুর নিগম। তার উপর বিজেপি নেতার বক্তব্য বিতর্ক আরও বাড়িয়েছে।
এদিকে জাহাঙ্গিরপুরীর ‘অবৈধ নির্মাণ’ ভাঙার নির্দেশ দিয়েছিলেন যিনি, সেই রাজা ইকবাল সিংয়ের বাড়ির বেশ কিছু অংশই নাকি অবৈধ। এই অভিযোগ ওঠা শুরু হয়েছে। পুরসভা নির্ধারিত সীমানা ছাড়িয়ে তাঁর বাড়ির সামনে প্রায় ফুট ছয়েক সিঁড়ি বেরিয়ে এসেছে রাস্তায়। এমনটাই অভিযোগ। এখন প্রশ্ন উঠছে, তাহলে কি নিজের বাড়িতে ন্যায়ের বুলডোজার চালাবেন মেয়র?
প্রসঙ্গত, এদিনই আবার বিভিন্ন বৈদ্যুতিন সংবাদমাধ্যমকে ‘নোট’ পাঠিয়েছে কেন্দ্র তাতে বলা হয়েছে কোনো উস্কানিমূলক খবর করা যাবে না। প্রশ্ন উঠেছে উস্কানিমূলক খবর কারা করছে? তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া তো দূরের কথা শাসক দলের নেতারা তাদের সঙ্গে সখ্যতা বজায় রাখছেন। তাহলে কি যারা সত্য ঘটনা সামনে আনছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এই নির্দেশ কেন্দ্রের।

