অভিযুক্তদের কেন অর্ধনগ্ন করে হাঁটিয়েছে পুলিশ জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশন, সিপির কাছে রিপোর্ট তলব!
বাংলার জনরব ডেস্ক : বেহালার সরশুনার ঘটনায় প্রেমিক তার বন্ধু এবং বাবাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগে কলকাতা পুলিশ পদক্ষেপ করেছিল। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ বা সরশুনার পুলিশ। কিন্তু তাঁদেরও অর্ধনগ্ন করে কোমরে দড়ি পরিয়ে খালি গায়ে তিন অভিযুক্তকে পুলিশ কেন হাঁটিছে তা নিয়ে প্রশ্ন তুলে এবার জাতীয় মানবাধিকার কমিশন নোটিশ পাঠালো। জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে তারা কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে সিপি-কে। বৃহস্পতিবার সিপি-কে নোটিসে এনএইচআরসি জানিয়েছে, সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে সরশুনার…
আরও পড়ুন