৫ লক্ষ কণ্ঠে সমবেত হনুমান চালিশা পাটে উপস্থিত স্বয়ং মুখ্যমন্ত্রী
স্মৃতি সামন্ত, কলকাতা : ভক্তি, আধ্যাত্মিকতা ও ধর্মীয় আবহে এক বিশেষ অনুষ্ঠানের সাক্ষী থাকল কলকাতার নেতাজি ইন্ডোর স্টেডিয়াম। রামানন্দ মিশনের উদ্যোগে আয়োজিত হল ৫ লক্ষ কণ্ঠে সমবেত হনুমান চালিসা পাঠের মহাসমাবেশ। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী।
অনুষ্ঠানকে কেন্দ্র করে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে তৈরি হয় এক উৎসবমুখর পরিবেশ। ফুলের সাজ, সুসজ্জিত মঞ্চ এবং ভগবান হনুমানের প্রতিকৃতিকে সামনে রেখে ধর্মীয় আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠানের বিশেষ আবহ ফুটে ওঠে। দেশের বিভিন্ন প্রান্ত থেকে আগত ভক্ত ও ধর্মপ্রাণ মানুষের অংশগ্রহণে এই মহাসমাবেশের আয়োজন করা হয়।
৫ লক্ষ কণ্ঠে একসঙ্গে হনুমান চালিসা পাঠের এই উদ্যোগের মূল উদ্দেশ্য ছিল ভক্তি, প্রার্থনা ও আধ্যাত্মিক চেতনার এক সম্মিলিত পরিবেশ তৈরি করা। হনুমান চালিসা পাঠের মাধ্যমে ভক্তরা শক্তি, সাহস, নিষ্ঠা ও মঙ্গল কামনায় প্রার্থনায় অংশ নেন।
অনুষ্ঠানের আয়োজনে রামানন্দ মিশনের পাশাপাশি সনাতন বৈভব ও মহারাজা অগ্রসেন ধামের নামও আছে।

