কলকাতা 

অভিযুক্তদের কেন অর্ধনগ্ন করে হাঁটিয়েছে পুলিশ জানতে চাইলে জাতীয় মানবাধিকার কমিশন, সিপির কাছে রিপোর্ট তলব!

বাংলার জনরব ডেস্ক : বেহালার সরশুনার ঘটনায় প্রেমিক তার বন্ধু এবং বাবাকে বিবস্ত্র করে রাস্তায় হাঁটানোর অভিযোগে কলকাতা পুলিশ পদক্ষেপ করেছিল। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে কলকাতা পুলিশ বা সরশুনার পুলিশ। কিন্তু তাঁদেরও অর্ধনগ্ন করে কোমরে দড়ি পরিয়ে খালি গায়ে তিন অভিযুক্তকে পুলিশ কেন হাঁটিছে তা নিয়ে প্রশ্ন তুলে এবার জাতীয় মানবাধিকার কমিশন নোটিশ পাঠালো।  জাতীয় মানবাধিকার কমিশন (এনএইচআরসি) স্বতঃপ্রণোদিত পদক্ষেপ করে তারা কলকাতার পুলিশ কমিশনার (সিপি) অজয় নন্দের কাছে বিস্তারিত রিপোর্ট চেয়েছে। দু’সপ্তাহের মধ্যে রিপোর্ট দিতে বলা হয়েছে সিপি-কে। বৃহস্পতিবার সিপি-কে নোটিসে এনএইচআরসি জানিয়েছে, সংবাদমাধ্যমে প্রকাশিত রিপোর্টের ভিত্তিতে সরশুনার…

আরও পড়ুন
কলকাতা 

সরশুনায় নগ্ন করে হাঁটানোর বদলা ধৃত তিন অভিযুক্তকে খালি গায়ে, খালি পায়ে ঘোরাল পুলিশ!

বাংলার জনরব ডেস্ক : বেহালার সরশুনায় ১৩ বছরের কিশোরীকে চুম্বন করার অভিযোগে ১৯ বছরের তরুণ, তাঁর বাবা এবং আর এক বন্ধুকে ‘শাস্তি’ দিয়েছিলেন ওই নাবালিকার আত্মীয়রা। প্রকাশ্য রাস্তায় প্রায় ৫০ মিটার নগ্ন অবস্থায় ওই তিন জনকে হাঁটতে বাধ্য করা হয় বলে অভিযোগ। তরুণের বাবার অভিযোগের ভিত্তিতে সরশুনা থানায় সোমবার মামলা হয়। গ্রেফতার করা হয় কিশোরীর বাবা প্রদীপ সরকার, মামা রাহুল বর্মন, মা রিঙ্কু সরকারকে। বাকি অভিযুক্তদেরও খুঁজছে পুলিশ। মঙ্গলবার সকালে সরশুনা এলাকাতেই তিন অভিযুক্তকে খালি পায়ে, খালি গায়ে ঘোরায় পুলিশ। সঙ্গে ছিলেন পুলিশকর্মীরা। তিন জনেরই কোমরে দড়ি বাঁধা ছিল। পরনে ছিল…

আরও পড়ুন
কলকাতা 

বাড়ির মেয়ের সঙ্গে প্রেম করার ‘শাস্তি’! প্রেমিক, তাঁর বাবা এবং বন্ধুকে নগ্ন করে হাঁটানো হল বেহালার রাস্তায়! গ্রেফতার ৩

বেহালার সরশুনায় যে তরুণ নিগ্রহের শিকার হয়েছিলেন তার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সংশ্লিষ্ট কিশোরীর। প্রেমিকাকে চুম্বন করার অভিযোগে প্রেমিক তরুণ, তাঁর বাবা এবং এক বন্ধুকে রবিবার আগ্নেয়াস্ত্র উঁচিয়ে নগ্ন করে রাস্তায় হাঁটিয়েছিলেন ওই কিশোরীর পরিবারের সদস্যেরা। প্রকাশ্য রাস্তায় প্রায় ৫০ মিটার নগ্ন অবস্থায় ওই তিন জনকে হাঁটতে বাধ্য করা হয়েছিল। তোলা হয়েছিল সেই ঘটনার ভিডিয়ো! এখনও পর্যন্ত মোট তিন জন অভিযুক্তকে (কিশোরীর বাবা, মা এবং মামা) গ্রেফতার করা হয়েছে বলে পুলিশের এক আধিকারিক জানিয়েছেন। ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, ওই কিশোরীর মামা রাহুল বর্মন এবং তাঁর জনা ছয়েক স্যাঙাত…

আরও পড়ুন