সরশুনায় নগ্ন করে হাঁটানোর বদলা ধৃত তিন অভিযুক্তকে খালি গায়ে, খালি পায়ে ঘোরাল পুলিশ!
বাংলার জনরব ডেস্ক : বেহালার সরশুনায় ১৩ বছরের কিশোরীকে চুম্বন করার অভিযোগে ১৯ বছরের তরুণ, তাঁর বাবা এবং আর এক বন্ধুকে ‘শাস্তি’ দিয়েছিলেন ওই নাবালিকার আত্মীয়রা। প্রকাশ্য রাস্তায় প্রায় ৫০ মিটার নগ্ন অবস্থায় ওই তিন জনকে হাঁটতে বাধ্য করা হয় বলে অভিযোগ। তরুণের বাবার অভিযোগের ভিত্তিতে সরশুনা থানায় সোমবার মামলা হয়। গ্রেফতার করা হয় কিশোরীর বাবা প্রদীপ সরকার, মামা রাহুল বর্মন, মা রিঙ্কু সরকারকে। বাকি অভিযুক্তদেরও খুঁজছে পুলিশ। মঙ্গলবার সকালে সরশুনা এলাকাতেই তিন অভিযুক্তকে খালি পায়ে, খালি গায়ে ঘোরায় পুলিশ। সঙ্গে ছিলেন পুলিশকর্মীরা। তিন জনেরই কোমরে দড়ি বাঁধা ছিল। পরনে ছিল…
আরও পড়ুন