কলকাতার অভিজাত হোটেলে ভিন রাজ্যের মহিলার শ্লীলতাহানি! গ্রেফতার যুবক
কলকাতার হোটেলে ফের মহিলার শ্লীলতাহানি। এ বার গ্রেফতার ভিন্রাজ্যের যুবক। বাইপাসের ধারের অভিজাত হোটেল জে ডব্লিউ ম্যারিয়টে শনিবার রাতে ব্রাজ়িল ফুটবল দলকে অভিবাদন জানানোর সময় নাগাল্যান্ডের এক মহিলাকে শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। তিনি প্রগতি ময়দান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। পরে অভিযুক্তকে গ্রেফতার করা হয় ওই হোটেল থেকেই। পুলিশ সূত্রে খবর, অভিযোগকারী মহিলা নাগাল্যান্ডের ডিমাপুরের বাসিন্দা। শনিবার রাত সাড়ে ১২টা থেকে ১টার মধ্যে তাঁর শ্লীলতাহানি করা হয়েছে বলে অভিযোগ। অভিযোগপত্রে তিনি জানিয়েছেন, জে ডব্লিউ ম্যারিয়টের লবিতে দাঁড়িয়ে ব্রাজ়িল ফুটবল দলকে অভিবাদন জানাচ্ছিলেন তিনি এবং তাঁর সঙ্গী। ওই সময় তাঁদের…
আরও পড়ুন