মহুয়ার নিরাপত্তা মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে যুক্ত করার নির্দেশ হাইকোর্টের
নিরাপত্তা নিয়ে তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রের মামলায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রককে যুক্ত করার নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। বুধবার বিচারপতি সৌগত ভট্টাচার্য নির্দেশ দেন ১৫ অক্টোবর, বৃহস্পতিবারের মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রককে সংশ্লিষ্ট মামলায় যুক্ত করতে হবে। নিজের লোকসভা কেন্দ্রে বারংবার দুষ্কৃতীরা তাঁকে হেনস্থা করছে বলে অভিযোগ করেছিলেন কৃষ্ণনগরের সাংসদ। কখনও দলীয় কার্যালয়ে থাকাকালীন তাঁকে লক্ষ্য করে ডিম ছোড়া হয়েছে। কখনও গাড়িতে যাতায়াতের সময় হেনস্থা করা হয়েছে বলে অভিযোগ। এর আগে কৃষ্ণনগরের সাংসদকে তাঁর লোকসভা কেন্দ্রের মধ্যে পুলিশি নিরাপত্তা দেওয়ার নির্দেশ দিয়েছিল উচ্চ আদালত। কিন্তু তার পরেও হামলার মুখে পড়েছেন মহুয়া। এ বার…
আরও পড়ুন