জেলা 

ডায়মন্ড হারবারে তৃণমূল পার্টি অফিসে তল্লাশি, উদ্ধার ১ কোটি ২ লাখেরও বেশি টাকা

এস রোজলিন: কলকাতা: অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সংসদীয় কেন্দ্র ডায়মন্ড হারবারের একটি তৃণমূল পার্টি অফিসে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধার করল পুলিশ। উদ্ধার হওয়া টাকার পরিমাণ ১ কোটি ২ লাখ ৭৯ হাজার টাকা। জমি দুর্নীতি মামলায় বেশ কিছুদিন আগেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়কে নিজেদের হেফাজতে নিয়েছে ডায়মন্ড হারবার পুলিশ। এরপরই এদিন সকালে তাঁকে সঙ্গে নিয়ে সরিষার একটি পার্টি অফিসে তল্লাশি চালান তদন্তকারী আধিকারিকরা। দীর্ঘ তল্লাশিতেই উদ্ধার হয় এই বিপুল নগদ টাকা। কেন সেখানে বান্ডিল বান্ডিল টাকা রাখা হয়েছিল, এই টাকার উৎস কী, তা এখনও স্পষ্ট নয়। ইতিমধ্যে এই বিষয়ে…

আরও পড়ুন
জেলা 

শালবনির জমি দুর্নীতির মূলমাথা সুমিত বিধায়কের মাধ্যমে টাকা আদায় সাক্ষী দুই দেহ রক্ষী সিআইডির চার্জশিটে চাঞ্চল্যকর তথ্য!

শালবনির জমি দুর্নীতির মামলায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়ের বিরুদ্ধে তদন্তে সিআইডি-র অন্যতম হাতিয়ার অভিষেকেরই দুই প্রাক্তন দেহরক্ষীর বয়ান। চার্জশিটে সিআইডি দাবি করেছে, শালবনিতে উদ্বাস্তুদের জন্য বরাদ্দ জমি দখল করে নেওয়া হয়েছিল। তার মাধ্যমেই দুর্নীতির শিকড় বিস্তৃত হয়েছিল অনেক দূর পর্যন্ত। জমি জালিয়াতির টাকা সুমিতকে তাঁর দফতরে পাঠিয়ে দিতেন প্রাক্তন বিধায়ক সুজয় হাজরা। তাঁকে ইতিমধ্যে গ্রেফতার করেছে সিআইডি। গত ২ সেপ্টেম্বর শালবনি জমি দুর্নীতি মামলায় চার্জশিট দিয়েছিল সিআইডি। তাতে সুজয়ের নাম থাকলেও অভিযুক্ত হিসেবে সুমিতের নাম নেই। চার্জশিটে মোট ২০ জন সাক্ষীর কথা উল্লেখ করেছে রাজ্য পুলিশের গোয়েন্দা বিভাগ। তাঁদের…

আরও পড়ুন
কলকাতা 

গ্রেফতার সুমিত রায় ! এবার কী অভিষেকের পালা?

অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক (পিএ)-কে গ্রেফতার করল সিআইডি। বৃহস্পতিবার দুপুরে অভিষেকের কালীঘাটের বাড়ি থেকে তাঁকে গ্রেফতার করেন তদন্তকারীরা। সুমিতকে নিয়ে ভবানী ভবনের উদ্দেশে রওনা দিয়েছেন সিআইডি আধিকারিকেরা। বৃহস্পতিবারই সুমিতের আগাম জামিনের আবেদন খারিজ করে তাঁর রক্ষাকবচ খারিজ করে দেয় সুপ্রিম কোর্ট। আদালতের রায় প্রকাশ্যে আসার পরেই অভিষেকের বাড়িতে পৌঁছে যায় সিআইডি। সঙ্গে ছিল বিশাল পুলিশবাহিনী। অভিষেক অবশ্য এখন চিকিৎসার কারণে বিদেশে রয়েছেন। সিআইডি আধিকারিকেরা কালীঘাটের বাড়িতে যেতেই সেখানে থাকা নিরাপত্তারক্ষীদের সঙ্গে ধস্তাধস্তি হয় পুলিশের। কিছুক্ষণের বাগ্‌বিতণ্ডার পর গেট খুলে ভিতরে ঢোকেন সিআইডি আধিকারিকেরা। গেট খুলতেই দেখা যায় সুমিতকে। তাঁর পরনে ছিল…

আরও পড়ুন