জেলা 

১০ই নভেম্বরের মধ্যে দেশে ফিরতে হবে, ৭ ই ডিসেম্বর পর্যন্ত কোন পদক্ষেপ নয় টুলু মন্ডলকে রক্ষাকবচ দিয়ে বলল সুপ্রিম কোর্ট

আগামী ১৩ দিনের মধ্যে দেশে ফিরতে হবে বীরভূমের ‘পাথরসম্রাট’ টুলু মণ্ডলকে। বুধবার সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে ১৭ নভেম্বরের মধ্যে যেন তিনি ফিরে আসেন। একই সঙ্গে রক্ষাকবচও পেয়েছেন বীরভূমের ‘পাথর সম্রাট’। শীর্ষ আদালত জানিয়েছে, আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত টুলুর বিরুদ্ধে দমনমূলক পদক্ষেপ করতে পারবে না পুলিশ। পাথর ব্যবসায়ী টুলুর বিরুদ্ধে রাজস্ব তছরুপ, ভুয়ো রসিদ তৈরির মতো অভিযোগে মামলা করেছে পুলিশ। ভুয়ো রসিদ বা ডুপ্লিকেট কার্বন রিসিট (ডিসিআর) চক্রে অভিযুক্ত ওই অবসরপ্রাপ্ত ভূমি আধিকারিক। তৃণমূল জমানায় পাথর ব্যবসায়ী হিসেবে টুলু বড় বড় সরকারি প্রকল্পের বরাত পেতেন। সেই মামলার তদন্তে ইতিমধ্যেই সিউড়ি আদালতে…

আরও পড়ুন
জেলা 

উৎসবের আনন্দে মাতোয়ারা ধুবুলিয়া, জমে উঠেছে সিংহাটির সবুজ মেলা

এস রোজলিন: কলকাতা: নদীয়ার ধুবুলিয়ার সিংহাটিতে বর্তমানে বইছে উৎসবের আনন্দময় হাওয়া। এলাকাবাসীর দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে উৎসাহ, উদ্দীপনা ও শান্তিপূর্ণ পরিবেশে শুরু হয়েছে ঐতিহ্যবাহী সবুজ মেলা ও রক্তার্পণ শিবির ২০২৬। আজ সোমবার এই জমজমাট মেলার দ্বিতীয় দিন। মেলার প্রথম দিন, অর্থাৎ গত রবিবার ২ নভেম্বর, সকাল থেকেই ছিল নানা রঙিন আয়োজন। দিনের শুভ সূচনা হয় মোটর সাইকেল র‍্যালির মাধ্যমে, যা পুরো এলাকা প্রদক্ষিণ করে। এরপর জাতীয় পতাকা ও ক্লাব পতাকা উত্তোলনের মাধ্যমে মূল অনুষ্ঠানমালার সূচনা হয়। পরিবেশ রক্ষার বার্তা নিয়ে আয়োজিত এই মেলার প্রথম দিনেই অনুষ্ঠিত হয় জনকল্যাণমূলক রক্তার্পণ শিবির,…

আরও পড়ুন
জেলা 

গোয়ালপোখরে স্বেচ্ছায় রক্তদান ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবির, উদ্যোগে জনকল্যাণ ফাউন্ডেশন

এস রোজলিন: কলকাতা: ইসলামপুর মহকুমার গোয়ালপোখর ব্লকের পামোলহাটে আয়োজন করা হল এক স্বেচ্ছায় রক্তদান শিবির ও বিনামূল্যে চক্ষু পরীক্ষা শিবিরের। শিবিরটি পরিচালনা করে পামোল জনকল্যাণ ফাউন্ডেশন। সোসাইটির সম্পাদক ও সভাপতি দিলীপ ও অমৃত মণ্ডল জানান, পুলিশ ও সমাজকর্মী বাপন দাসের উৎসাহে এই প্রথমবার আমাদের এলাকায় এই শিবির করতে পেরেছি আমরা। জানা গিয়েছে, ইসলামপুর সিস্টার্স অ্যান্ড ব্রাদার্স-এর সহযোগিতায় এদিন প্রচুর মানুষ স্বেচ্ছায় রক্তদান করেন ইসলামপুর হাসপাতালের জন্য। পাশাপাশি বিক্রমপুর অপটিক্যালের সহযোগিতায় প্রায় ১০০ জন বিনামূল্যে চোখের পরীক্ষা করান। সমাজকর্মী বাপন দাস বলেন, “মানুষ মানুষের জন্য। ইসলামপুর ব্লাড ব্যাঙ্ককে সচল রাখতেই এই…

আরও পড়ুন
জেলা 

খড়গপুরের রাস্তা দখলমুক্ত করব, বাধা দিলে জেল হুঁশিয়ারি দিলীপের

একদিকে রাস্তা দখলমুক্ত করার কাজে বাধা দিতে এলে জেলের ভাত খাওয়ানোর হুঁশিয়ারি, অপরদিকে খড়গপুর পুরসভায় পরিষেবা দেওয়ার কাজে তৃণমূলের দ্বন্দ্বের জন্য চরম ব্যর্থতা নিয়ে সরব হলেন খড়গপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুভেন্দু অধিকারী সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী বলেন, “খড়গপুরের বহু রাস্তা কবজা করে ব্যবসা চলছে। এসব আর চলবে না। খড়গপুরের রাস্তা দখলমুক্ত করব। পুজোর পর থেকেই ভাঙাভাঙি শুরু হবে। ভুল করে কেউ রাস্তায় নামবেন না। তা হলে বাড়ির ভাত খেতে দেব না। জেলের ভাত খেতে হবে। মানুষের অসুবিধা করে ধান্দা করে ব্যবসা করে রাজনীতি চলবে…

আরও পড়ুন
জেলা 

ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের এক আধিকারিক!

উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের (ডব্লিউবিএসইডিসিএল) এক আধিকারিক। নতুন বিদ্যুৎ সংযোগ এবং ট্রান্সফর্মার বসানোর নাম করে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতিদমন শাখা (এসিবি)-র জালে ধরা পড়েন ওই আধিকারিক। এসিবি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নিউ ব্যারাকপুরের এক বাসিন্দা দুর্নীতিদমন শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, এলাকায় একটি নতুন বিদ্যুৎ সংযোগের জন্য ৩১৫ কেভিএর ট্রান্সফর্মার বসানোর প্রয়োজন ছিল। সেই কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করে দেওয়ার নাম করে ওই বিদ্যুৎ আধিকারিক ২০…

আরও পড়ুন
জেলা 

অনন্য বিজয়া সম্মিলনী ‌

অভিজিৎ হাজরা, উলুবেড়িয়া, হাওড়া :- ‌ আমরা স্বাভাবিক ভাবে যেকোনো বিজয়া সম্মিলনী বা সাংস্কৃতিক অনুষ্ঠান দেখতে অভ্যস্ত ,উলুবেড়িয়া ” আমরা ” নামক সামাজিক ও সাংস্কৃতিক সংস্থা আয়োজিত বিজয়া সম্মিলনী সমাজের মানুষের কাছে কিছু ব্যতিক্রমী বার্তা নিয়ে সাংস্কৃতিক সন্ধ্যা আয়োজন করেছিল।যেকোনো সংস্থা মানুষের দৃষ্টি আকর্ষণ করতে সংস্কৃতির নামে যেখানে অপসংস্কৃতির বিষবাষ্প নিয়ে ভাড়া করা শিল্পী এনে মানুষের দৃষ্টি আকর্ষণ করতে উদ্যোগী হয়। সেখানে ” আমরা ” নিজেদের শিশু থেকে যুবক – যুবতী, প্রবীণ ব্যক্তিদের নিয়ে নিজেদের লেখা ও নির্দেশনায় নাটক ,গান,আবৃত্তি,নৃত্য, বাদ্য যন্ত্র,আলোচনা নিয়ে জমজমাট দুই শতাধিক মানুষের উপস্থিতিতে দুর্দান্ত এক সাংস্কৃতিক…

আরও পড়ুন
জেলা 

রক্তার্পন ও গাছ বিতরণ

১ নভেম্বর রবিবার হুগলির শেওড়াফুলি দিশা হাসপাতালের উটো দিকে ফজলে করিম মেমোরিয়াল সু স্বাস্থ্য ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে এক রক্তদান শিবির ও গাছ বিতরণ এর আয়োজন করা হয়েছিল। প্রায় চল্লিশ জন এর অধিক রক্তদান করেন। সোসাইটির সদস্যরা খুব আগ্রহের সঙ্গে কাজ করেন। প্রকৃতিকে সুস্থ রাখতে হলে গাছের ভূমিকা অনেক, তাই গাছ বিতরণ করেন।দুশোর অধিক গাছ বিতরণ করেন। মুমূর্ষু রোগীকে বাঁচাতে হলে রর্ক্তের ভূমিকা অগ্রনী, তাই রক্তদান শিবির। রক্ত দান জীবন দান। এই মহতী কাজে উপস্থিত থেকে উৎসাহ প্রদান করেন অল বেঙ্গল মাইনোরিটি এ্যাসোসিয়েশন এর সভাপতি ও ফুরফুরা শরীফের ভূমিপুত্র আবু আফজাল জিন্না,…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

মরিচঝাঁপি নাট্য উৎসব

নিজস্ব প্রতিনিধি :সুন্দরবনে গোলপাতা অফ মরিচঝাঁপি নাটক দলের আয়োজনে ৭ম মরিচঝাঁপি নাট্য উৎসব মোট চার দিন হয়ে গেলো, ২৮-৩১শে অক্টোবর। সুন্দরবন অঞ্চলে এধরণের নাটকের উৎসবে এলাকায় বিপুল আগ্রহ লক্ষ্য করা যায়। ২৮ শে অক্টোবর কুমিরমারীতে তাদের “গোলপাতা ভাবের ভুবন” আঙিনাতে শুভ সূচনা হয় এই নাট্য উৎসবের। আঙিনাটি ছিল গাছ-গাছালিতে ঘেরা নির্জন পরিবেশ। মঞ্চ তৈরি হয় বড় সবেদা গাছের তলায় মাটিতেই ছিল, শুধুমাত্র চার কোনায় চারটি বাঁশ বেঁধে তা নির্মাণ করা হয়। প্রাকৃতিক পরিবেশের মধ্যেই এত সুন্দর আয়োজন স্থানীয় সবাইকে আলাদা স্বাদ দিয়েছে। কারণ সুন্দরবনে বর্তমানে সবাই মঞ্চ বেঁধে ঝিকঝাক লাইট…

আরও পড়ুন
জেলা বিনোদন, সংস্কৃতি ও সাহিত্য 

প্রাতিস্বীক পত্রিকার সাহিত্য সভা 

নিজস্ব প্রতিনিধি , পয়লা নভেম্বর রবিবার ধনিয়াখালির বেলমুড়ি নিম্ন বুনিয়াদী বিদ্যালয়ে প্রাতিস্বীক সাহিত্য পত্রিকা প্রকাশ উপলক্ষে সারাদিন ধরে একসাহিত্য সভা হয়ে গেল। হুগলি ও বর্ধমান জেলার বহু কবি সাহিত্যিক উপস্থিত ছিলেন। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সৌরিমা বসু রায় ।বক্তব্য রাখেন সাংবাদিক ও লেখক নৌশাদ মল্লিক, উপন্যাসিক জারিফুল হক, ডক্টর দেব প্রসন্ন বিশ্বাস, চঞ্চল বসুরায় প্রমূখ। কবিতা পাঠ করেন কেতকী মির্জা, বন্দনা মালিক, আব্দুল জব্বার, সুফি রফিকুল ইসলাম, ডাঃ সদরুল আলম, শেখ মোহাম্মদ ইউনুস, প্রবীর দাস ঘোষ, রঞ্জিত হালদার, স্বপন হালদার, সনাতন কর, মনিমালা চ্যাটার্জি, দেবী সিনহা বসু, অমিয়া বন্দ্যোপাধ্যায়, বিদ্যুৎ…

আরও পড়ুন
জেলা 

ঘোলায় দুই গোষ্ঠীর সংঘর্ষে মৃত্যু, ভাইকে বাঁচাতে গিয়ে ছুরিকাঘাতে খুন দাদা

এস রোজলিন : কলকাতা: দুই গোষ্ঠীর সংঘর্ষে মর্মান্তিক পরিণতি। ভাইকে বাঁচাতে গিয়ে দুষ্কৃতীদের ছুরির আঘাতে প্রাণ হারালেন দাদা। ঘটনাটি ঘটেছে ঘোলা থানার অন্তর্গত মুরাগাছা এলাকায়। মৃতের নাম শিবশঙ্কর দাস ওরফে বাপ্পা। এই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, গতকাল গভীর রাতে মুরাগাছা এলাকার একটি পানশালার বাইরে দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে মারপিট শুরু হয়। সেই সংঘর্ষে জড়িয়ে পড়েন ঘোলা উত্তর যোগেন্দ্রনগরের বাসিন্দা বাবুসোনা দাস। পরিস্থিতি বেগতিক বুঝে বাবুসোনা তাঁর দাদা শিবশঙ্করকে ফোন করে ঘটনাস্থলে আসতে বলেন। ভাইয়ের ফোন পেয়ে দ্রুত পানশালার সামনে পৌঁছন শিবশঙ্কর। অভিযোগ, তখন…

আরও পড়ুন