চায়ের দোকানে বসে বিজেপি সরকারের সমালোচনা করলে প্রকল্প থেকে নাম কেটে দেব হুঁশিয়ারি বিজেপি নেতার!
সরকারি প্রকল্পের তালিকা তৈরি করা যেমন তাঁদের হাতে, সেই তালিকা থেকে কোনও নাম ছেঁটে ফেলতেও তাঁরা দ্বিধা করবেন না। তাই চায়ের দোকান বা মিষ্টির দোকানে বসে রাজ্য সরকারের সমালোচনা নৈব নৈব চ— এমনই হুঁশিয়ারি দিলেন মালদহের এক বিজেপি নেতা। সমাজমাধ্যমে ভাইরাল তাঁর ভাষণ। মালদহে ভারত-বাংলাদেশ সীমান্তবর্তী এলাকা হবিবপুর। সেখানকার কলাইবাড়িতে অন্নপূর্ণা যোজনা এবং সরকারি আবাস যোজনা নিয়ে বক্তৃতা করেন বিজেপির জেলা পরিষদের সদস্য তারাশঙ্কর রায়। পথসভা থেকে কলাইবাড়ি, ঋষিপুর গ্রামের বাসিন্দাদের উদ্দেশে তাঁর হুঁশিয়ারি, ‘‘বিজেপি সরকারের বিভিন্ন সুযোগ-সুবিধা নেবেন, তার পরেও এই সরকারের বদনাম করবেন, এটা চলবে না।’’ তাঁর সংযোজন,…
আরও পড়ুন