দেশ 

অসমের গুয়াহাটিতে পুলিশি ‘এনকাউন্টার’! হোটেলে ঢুকে ৫ জনকে গুলি করে খুনে অভিযুক্ত

গুয়াহাটির এক হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল এক দুষ্কৃতী। পাঁচ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় অভিযুক্তের মৃত্যু হল পুলিশি ‘এনকাউন্টারে’! পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৩টে ১২ মিনিট নাগাদ। ঘনকান্ত গগৈ নামে ওই অভিযুক্তকে পাকড়াও করে অন্য একটি মামলার তদন্তের সূত্রে শিবসাগরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই ঘটনাটি ঘটে। শিবসাগরের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক পাপোরি চেটিয়া বলেন, ‘‘পুলিশের দল ঘনকান্তকে নিয়ে শিবসাগরে আসছিল। গৌরীসাগরের কাছে অভিযুক্ত প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার অনুমতি চায়। তখন পুলিশ তাঁকে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নামার পরই এক পুলিশকর্মীর থেকে সার্ভিস রিভলবার ছিনিয়ে নেওয়ার…

আরও পড়ুন
জেলা 

‘এনকাউন্টার’ নিয়ে প্রশ্ন তুলে ক্ষতিপূরণ দাবি প্রহ্লাদের মায়ের!

উত্তর ২৪ পরগনার গাইঘাটার ‘এনকাউন্টার’ নিয়ে প্রশ্ন তুলে ক্ষতিপূরণ দাবি করলেন কিশোরীকে ধর্ষণ-খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের মা রেখা দাস। তাঁর দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্য সোমবার রাতে যখন প্রহ্লাদকে বাড়িতে আনা হয়েছিল, তখন তাঁর হাত বাঁধা ছিল। ওই অবস্থায় ছেলে কী ভাবে পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালাল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রহ্লাদের মা। ছেলের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি। পরিবারের দাবি, প্রহ্লাদ অপরাধ করে থাকলে আইন অনুযায়ী তাঁর শাস্তি হত। এমনটা চেয়েছিলেন তাঁরাও। সেই কারণে বার বার থানায় গিয়ে পুলিশের কাছে আবেদনও জানিয়েছিলেন। কিন্তু পুলিশের গুলিতে ছেলের মৃত্যুর…

আরও পড়ুন
কলকাতা 

বারুইপুরের পর গাইঘাটার encounter কেউ সমর্থন করলেন দিলীপ! কী বললেন মন্ত্রী?

বাংলার জনরব ডেস্ক: বারুইপুরের এনকাউন্টার নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ চাইলেই সব কিছু করতে পারে। এবার গাইঘাটায় স্কুলছাত্রী খুনে অভিযুক্তকে encounter করায় পুলিশের প্রশংসা করে দিলীপ ঘোষ বলেন মানুষের মনে ভরসা ফেরাতে হলে পুলিশকে কিছু ‘অপ্রিয় কাজ’ করতে হবে। সোমবার গভীর রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয় গাইঘাটায় কিশোরীকে ধর্ষণ-খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের। বারুইপুরের মতো এ ক্ষেত্রেও রাতেই অভিযুক্তকে ঘটনার পুনর্নির্মাণের জন্য যাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে দাবি, ফেরার সময় বন্দুক ছিনিয়ে গুলি চালান অভিযুক্ত। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্যু হয় ২৩ বছরের ওই যুবকের। গাইঘাটায় পুলিশি এনকাউন্টারের প্রসঙ্গে মঙ্গলবার সকালে…

আরও পড়ুন
জেলা 

বারইপুরের পর এবার গাইঘাটায়! ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে ‘এনকাউন্টার’!

বাংলার জনরব ডেস্ক : গত শনিবার রাতে জলসা দেখতে গিয়ে একাদশ শ্রেণির যে ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল গাইঘাটায় সেই কাণ্ডে গ্রেফতর আত্মীয়কে এনকাউন্টার করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এ বারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার গাইঘাটা। এ ক্ষেত্রেও রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সে সময়ে অভিযুক্ত যুবক পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালান। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। তাতে গুলিবিদ্ধ হন অভিযুক্ত প্রহ্লাদ দাস। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গত…

আরও পড়ুন
প্রচ্ছদ 

বারুইপুরের ঘটনায় অন্যতম অভিযুক্ত ও সাক্ষী প্রভাস মণ্ডলের এনকাউন্টার 

বাংলার জনরব ডেস্ক : পুলিশের এনকাউন্টারে নিহত বারুইপুরে নাবালিকার নারকীয় ধর্ষণ ও খুন-এর ঘটনায় অন্যতম অভিযুক্ত ও সাক্ষী প্রভাস মণ্ডল। এই প্রভাস মণ্ডল-ই সেই ব্যক্তি যাকে বারুইপুরের সাধারণ জনতা আটক করে পুলিশের হাতে তুলে দেয় এবং জেরা করে মৃতদেহ খুঁজে বার করে। এই প্রভাস মণ্ডলের কাছ থেকে প্রথম দিন থেকেই এই নারকীয় ঘটনার সাথে যুক্ত বহু তথ্য পাওয়া গেছে, পাওয়া গেছে অপরাধীদের নাম। এমনকি, এই ব্যক্তি মিডিয়ার সামনেও কথা বলেছে, অপরাধীদের নাম নিয়ে এসেছে। বলাই বাহুল্য, এই প্রভাস মণ্ডল থেকে এই ঘটনার সাথে যুক্ত আরও বহু তথ্যই পাওয়া যাচ্ছিল হয়তো আরো…

আরও পড়ুন
দেশ 

Encounter in Delhi: দিল্লির চিত্তরঞ্জন পার্কে দুষ্কৃতীদের সঙ্গে গুলির লড়াই পুলিশের! জখম এক

বাংলার জনরব ডেস্ক : আজ শুক্রবার সাত সকালে রাজধানী দিল্লির চিত্তরঞ্জন পার্কে পুলিশের সঙ্গে গুলির লড়াই হল দুষ্কৃতীদের। গুলির লড়াইয়ে এক দুষ্কৃতী জখম হয়েছেন বলে পুলিশ সূত্রে খবর।কেন ওই এলাকায় দুষ্কৃতীরা এসেছিলেন এবং তাঁদের আরও বড় কোনও নাশকতার ছক ছিল কি না, তা এখনও সঠিক ভাবে জানা যায়নি। তদন্ত করে দেখছে পুলিশ। দিল্লির অভিজাত এলাকা বলে পরিচিত চিত্তরঞ্জন পার্ক। রাজধানীর ‘বাঙালি মহল্লা’ বলেও অনেক সময়ই উল্লেখ করা হয় এই এলাকাকে।শুক্রবার সাত সকালে সেই চিত্তরঞ্জন পার্কে এনকাউন্টারের ফলে উত্তেজনা ছড়ায় রাজধানীতে। কেন এমন ঘটনা ঘটল, তা খতিয়ে দেখা হচ্ছে।পুলিশ জানিয়েছে, গোপন সূত্রে…

আরও পড়ুন
দেশ 

Kashmir Encounter: মোদীর সফরের আগে জম্মুর সেনাছাউনির কাছে জঙ্গি হানা, নিহত দুই জঙ্গি-সহ তিন

বাংলার জনরব ডেস্ক : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সফর ঠিক দু’দিন আগে জম্মুর সেনা ছাউনির কাছে নিরাপত্তা বাহিনীর সঙ্গে জঙ্গিদের গুলির লড়াই চলো আজ শুক্রবার সকালে।প্রাথমিক ভাবে জানা গেছে, গুলির লড়াইয়ে এক জন সিআইএসএফ কর্মী নিহত এবং চার জন আহত হয়েছেন বলেও সেনা সূত্রে খবর। এই সঙ্ঘাতে সেনাবাহিনীর গুলিতে দু’জন জঙ্গি মারা গিয়েছে বলেও সেনা সূত্র জানিয়েছে। জঙ্গিরা জম্মুতে হামলার ছক কষছিল বলে আগেই খবর ছিল গোয়েন্দাদের কাছে। পাশাপাশি, পুলিশ সুনজবা এলাকায় অন্তত দুই জঙ্গির লুকিয়ে থাকার খবর পেয়েছিল। সেই মতো সেনা সদস্যরা জম্মু শহরের সুনজবা ক্যান্টনমেন্ট এলাকায় একটি তল্লাশি অভিযান…

আরও পড়ুন