দেশ 

অসমের গুয়াহাটিতে পুলিশি ‘এনকাউন্টার’! হোটেলে ঢুকে ৫ জনকে গুলি করে খুনে অভিযুক্ত

গুয়াহাটির এক হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল এক দুষ্কৃতী। পাঁচ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় অভিযুক্তের মৃত্যু হল পুলিশি ‘এনকাউন্টারে’! পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৩টে ১২ মিনিট নাগাদ। ঘনকান্ত গগৈ নামে ওই অভিযুক্তকে পাকড়াও করে অন্য একটি মামলার তদন্তের সূত্রে শিবসাগরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই ঘটনাটি ঘটে। শিবসাগরের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক পাপোরি চেটিয়া বলেন, ‘‘পুলিশের দল ঘনকান্তকে নিয়ে শিবসাগরে আসছিল। গৌরীসাগরের কাছে অভিযুক্ত প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার অনুমতি চায়। তখন পুলিশ তাঁকে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নামার পরই এক পুলিশকর্মীর থেকে সার্ভিস রিভলবার ছিনিয়ে নেওয়ার…

আরও পড়ুন