জেলা 

‘এনকাউন্টার’ নিয়ে প্রশ্ন তুলে ক্ষতিপূরণ দাবি প্রহ্লাদের মায়ের!

উত্তর ২৪ পরগনার গাইঘাটার ‘এনকাউন্টার’ নিয়ে প্রশ্ন তুলে ক্ষতিপূরণ দাবি করলেন কিশোরীকে ধর্ষণ-খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের মা রেখা দাস। তাঁর দাবি, ঘটনার পুনর্নির্মাণের জন্য সোমবার রাতে যখন প্রহ্লাদকে বাড়িতে আনা হয়েছিল, তখন তাঁর হাত বাঁধা ছিল। ওই অবস্থায় ছেলে কী ভাবে পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালাল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন প্রহ্লাদের মা। ছেলের মৃত্যুর ঘটনায় ন্যায়বিচারের পাশাপাশি ক্ষতিপূরণও দাবি করেছেন তিনি। পরিবারের দাবি, প্রহ্লাদ অপরাধ করে থাকলে আইন অনুযায়ী তাঁর শাস্তি হত। এমনটা চেয়েছিলেন তাঁরাও। সেই কারণে বার বার থানায় গিয়ে পুলিশের কাছে আবেদনও জানিয়েছিলেন। কিন্তু পুলিশের গুলিতে ছেলের মৃত্যুর…

আরও পড়ুন
কলকাতা 

বারুইপুরের পর গাইঘাটার encounter কেউ সমর্থন করলেন দিলীপ! কী বললেন মন্ত্রী?

বাংলার জনরব ডেস্ক: বারুইপুরের এনকাউন্টার নিয়ে মন্তব্য করেছিলেন পশ্চিমবঙ্গ পুলিশ চাইলেই সব কিছু করতে পারে। এবার গাইঘাটায় স্কুলছাত্রী খুনে অভিযুক্তকে encounter করায় পুলিশের প্রশংসা করে দিলীপ ঘোষ বলেন মানুষের মনে ভরসা ফেরাতে হলে পুলিশকে কিছু ‘অপ্রিয় কাজ’ করতে হবে। সোমবার গভীর রাতে পুলিশের গুলিতে মৃত্যু হয় গাইঘাটায় কিশোরীকে ধর্ষণ-খুনে অভিযুক্ত প্রহ্লাদ দাসের। বারুইপুরের মতো এ ক্ষেত্রেও রাতেই অভিযুক্তকে ঘটনার পুনর্নির্মাণের জন্য যাওয়া হয়েছিল। পুলিশ সূত্রে দাবি, ফেরার সময় বন্দুক ছিনিয়ে গুলি চালান অভিযুক্ত। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি চালালে মৃত্যু হয় ২৩ বছরের ওই যুবকের। গাইঘাটায় পুলিশি এনকাউন্টারের প্রসঙ্গে মঙ্গলবার সকালে…

আরও পড়ুন
জেলা 

বারইপুরের পর এবার গাইঘাটায়! ধর্ষণকাণ্ডে অভিযুক্তকে ‘এনকাউন্টার’!

বাংলার জনরব ডেস্ক : গত শনিবার রাতে জলসা দেখতে গিয়ে একাদশ শ্রেণির যে ছাত্রীকে ধর্ষণ করে খুন করা হয়েছিল গাইঘাটায় সেই কাণ্ডে গ্রেফতর আত্মীয়কে এনকাউন্টার করা হয়েছে বলে জানা গেছে। দক্ষিণ ২৪ পরগনার বারুইপুরের পর এ বারের ঘটনাস্থল উত্তর ২৪ পরগনার গাইঘাটা। এ ক্ষেত্রেও রাতে অভিযুক্তকে নিয়ে ঘটনার পুনর্নির্মাণ করতে গিয়েছিল পুলিশ। প্রাথমিক ভাবে পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, সে সময়ে অভিযুক্ত যুবক পুলিশের বন্দুক ছিনিয়ে গুলি চালান। আত্মরক্ষার্থে পাল্টা গুলি চালায় পুলিশও। তাতে গুলিবিদ্ধ হন অভিযুক্ত প্রহ্লাদ দাস। পরে হাসপাতালে নিয়ে যাওয়া হলে তাঁকে মৃত বলে ঘোষণা করা হয়। গত…

আরও পড়ুন
জেলা 

একাদশ শ্রেণির ছাত্রীর বিবস্ত্র লাশ মিলল গাইঘাটায়, ধর্ষণ করে খুন তদন্তে পুলিশ! আটক আত্মীয়!

উত্তর ২৪ পরগনার গাইঘাটায় একাদশ শ্রেণির ছাত্রীর রহস্যমৃত্যু। শনিবার রাতে জলসা দেখতে দিয়ে আর বাড়ি ফিরল না কিশোরী। সকালে প্রতিবেশীর বাড়ির পিছন দিক থেকে বিবস্ত্র অবস্থায় উদ্ধার করা হয়েছে তার ক্ষতবিক্ষত দেহ। গাইঘাটা থানার পুলিশ তদন্ত শুরু করেছে। কিশোরীর এক আত্মীয়কে প্রাথমিক সন্দেহের বশে আটক করা হয়েছে। স্থানীয় সূত্রে খবর, ১৭ বছর বয়সি ওই কিশোরী শনিবার রাতে বাড়ির কাছেই আয়োজিত জলসা অনুষ্ঠান দেখতে গিয়েছিল। তার বন্ধুবান্ধব, পরিবারের সদস্যেরাও ছিলেন। জলসা অনেক রাত পর্যন্ত চলে। পরিবারের দাবি, রাত সাড়ে ১১টা নাগাদ কিশোরীর কাছে একটি ফোন এসেছিল। ফোন পেয়ে সে অনুষ্ঠান ছেড়ে…

আরও পড়ুন