সাড়ে তিন বছরের শিশুকে যৌন নির্যাতন! দত্তপুকুরে গ্রেফতার অভিযুক্ত
উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে সাড়ে তিন বছরের এক শিশুকে যৌন হেনস্থার অভিযোগ উঠল চল্লিশোর্ধ্ব এক ব্যক্তির বিরুদ্ধে। তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। অভিযোগ, এলাকায় এক আত্মীয়ের বাড়িতে বেড়াতে গিয়েছিলেন তিনি। শিশুকে পাশের বাড়ির ছাদে নিয়ে গিয়ে হেনস্থা করেন। পুলিশ প্রথমে অভিযোগ নিতে অস্বীকার করছিল বলেও দাবি করেছেন পরিবারের সদস্যেরা। ওই শিশুকে শারীরিক পরীক্ষার জন্য বারাসত মেডিক্যাল কলেজে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে পর্যাপ্ত চিকিৎসক না-থাকায় স্থানীয়েরা বিক্ষোভ দেখান। দত্তপুকুর থানা এলাকার নীলগঞ্জ ফাঁড়ির অন্তর্গত সুভাষনগরে ভাড়া থাকে নির্যাতিত শিশুর পরিবার। কয়েক মাস আগেই তারা সেখানে বাড়ি ভাড়া নিয়ে এসেছে। স্থানীয় সূত্রে খবর,…
আরও পড়ুন