হাওড়ার ঝিংরা প্রাথমিক বিদ্যালয়ে তিন দিন ব্যাপী বর্ণাঢ্য স্বাধীনতা দিবস উদযাপন
গৌরাঙ্গ সরখেল: হাওড়া জেলার জগৎবল্লভপুর চক্রের অন্তর্গত ঝিংরা স্পেশ্যাল ক্যাডার প্রাথমিক বিদ্যালয়ে এক নজিরবিহীন ও বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে পালিত হলো ৮০ তম স্বাধীনতা দিবস। ১৫ই আগস্ট থেকে ১৭ই আগস্ট পর্যন্ত টানা তিন দিন ব্যাপী এই অনুষ্ঠান ঘিরে বিদ্যালয় প্রাঙ্গণে উপচে পড়েছিল সাধারণ মানুষের ভিড় ও উন্মাদনা। একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই স্তরের আয়োজন ও নাট্য পরিবেশনা কার্যত বিরল বলে মন্তব্য করেছেন উপস্থিত গুণীজনেরা। অনুষ্ঠানের প্রথম দিন অর্থাৎ ১৫ই আগস্ট সকালে এক বর্ণাঢ্য পদযাত্রার মধ্য দিয়ে কর্মসূচির সূচনা হয়। এরপর যথাবিহিত পতাকা উত্তোলন এবং ছাত্র-ছাত্রীদের নিয়ে একটি আকর্ষণীয় কুইজ প্রতিযোগিতার…
আরও পড়ুন