জেলা 

দত্তপুকুরে গাড়ি থেকে উদ্ধার বিস্ফোরক, নিষিদ্ধ রাসায়নিক! গ্রেফতার ১, তদন্তে এনআইএ

উত্তর ২৪ পরগনার দত্তপুকুরে গাড়ি থেকে উদ্ধার হল বিস্ফোরক এবং কিছু নিষিদ্ধ রাসায়নিক! বুধবার রাতের ঘটনায় এনআইএ এবং স্থানীয় পুলিশের সঙ্গে তল্লাশি অভিযানে নেমেছিল জাতীয় তদন্তকারী দল (এনআইএ), এনএসজি, ফরেন্সিক দলও। স্থানীয় একটি বাইক শোরুমের মালিক রাকিবুল ইসলামকে গ্রেফতার করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। পুলিশ সূত্রে খবর, দত্তপুকুরের তেঁতুলতলা এলাকায় একটি গাড়িতে সন্দেহজনক জিনিসপত্র রয়েছে— এই মর্মে আগে থেকেই খবর ছিল এসটিএফ-এর কাছে। সেই সূত্র ধরেই গাড়িটির উপর নজর রাখা শুরু হয়। বুধবার রাতেই গাড়িটি আটক করে তার মালিক রাকিবুলকে জিজ্ঞাসাবাদ করা হয়। তদন্তকারীদের প্রাথমিক অনুমান, গাড়িতে থাকা বিস্ফোরক এবং রাসায়নিক…

আরও পড়ুন