জেলা 

নজির গড়ল ডায়মন্ডহারবার, একই মেলায় পাশাপাশি সিপিএম-বিজেপি-এপিডিআর-এসইউসিআই-এর বুকস্টল

এস রোজলিন : কলকাতা: রাজ্যজুড়ে দুর্গাপুজোর মণ্ডপে বামপন্থী সংগঠনের বুকস্টলে হামলা, ভাঙচুরের অভিযোগে যখন সরগরম রাজ্য রাজনীতি, তখন সম্প্রীতি ও গণতান্ত্রিক সহাবস্থানের অনন্য নজির গড়ল ডায়মন্ডহারবার। শারদীয় উৎসবের আবহে ডায়মন্ডহারবার শহরে পাশাপাশি বসেছে বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের বইয়ের স্টল। একদিকে সিপিআই(এম), তার ঠিক পাশেই বিজেপি, তার পাশে এপিডিআর এবং কিছুটা দূরেই এসইউসিআই (কমিউনিস্ট) দলের স্টল। প্রতিটি স্টলেই সাধারণ মানুষের ভিড়। নিজেদের মতাদর্শ, ইতিহাস ও আন্দোলনের বই তুলে দেওয়া হচ্ছে পাঠকদের হাতে। কোথাও কোনও উত্তেজনা নেই, বরং উৎসবের ভিড়ে পাঠকরা এক স্টল থেকে অন্য স্টলে ঘুরে বই দেখছেন, কিনছেন। এই…

আরও পড়ুন
জেলা 

ব্যবসায়ীকে খুন পুরুলিয়ায়! গ্রেফতার ১, তদন্তে পুলিশ

টাকাপয়সা নিয়ে বচসার জের। পুরুলিয়ায় মাথায় হাতুড়ির ঘা দিয়ে ব্যবসায়ীকে খুন করার অভিযোগ। মঙ্গলবার রাতের এই ঘটনায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। প্রাথমিক ভাবে জানা গিয়েছে, খুন হওয়া ব্যক্তির নাম বনমালি গোপ ওরফে টিঙ্কু (৪৮)। পুরুলিয়া শহরের অদূরে সৈনিক স্কুলের সামনে তাঁর মুদিখানার দোকান রয়েছে। স্থানীয় সূত্রে খবর, অন্যান্য দিনের মতোই মঙ্গলবার প্রায় রাত ১২টা পর্যন্ত বনমালীর দোকান খোলা ছিল। সেই সময় এক ক্রেতা দোকানে এসে বনমালীকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। ওই চত্বরে পুজো উপলক্ষে বিশেষ পাহারায় নিযুক্ত ছিলেন বেশ কয়েক জন পুলিশকর্মী। ঘটনাস্থলে পৌঁছে যান তাঁরাও। তড়িঘড়ি বনমালীকে…

আরও পড়ুন
জেলা 

“আরশোলা, ছাড়পোকাদের বুঝে নেব” : শুভেন্দু অধিকারী

বাংলার জনরব ডেস্ক : ফের হুংকার দিলেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে বলেছেন,“আরশোলা, ছাড়পোকাদের বুঝে নেব।”  গত কাল মঙ্গলবার বিকেলে হাওড়ার লিলুয়াতেও চোরবাগানে পদপিষ্ট হয়ে মৃত আকৃতী কুমারির বাড়িতে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী। ওই পরিবারের পাশে থাকার বার্তা দিয়েছেন তিনি। পরে সাংবাদিকদের মুখোমুখি হয়ে আরও একবার বাম-সহ বিরোধীদের নিশানা করেছেন তিনি। লিলুয়ার আনন্দনগর বিদ্যাসাগরপল্লির বাসিন্দা আকৃতি কুমারীর পরিবারের সঙ্গে কথা বলেন মুখ্যমন্ত্রী। মৃতার পরিবারের হাতে আর্থিক সাহায্য তুলে দেন। পাশাপাশি পরিবারের এক সদস্যাকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতিও দেন মুখ্যমন্ত্রী। পাশাপাশি এদিন মুখ্যমন্ত্রী বিরোধীদের এক হাত নেন। তৃণমূল কিংবা সিপিএম…

আরও পড়ুন
জেলা 

বাদুড়িয়ায় রামকৃষ্ণ সেবাশ্রমের উদ্যোগে ৭ম মাতৃবন্দনা ও ৪র্থ মাতৃসম্মান অনুষ্ঠান পালিত

এস রোজলিন: কলকাতা: বাদুড়িয়া রামকৃষ্ণ সেবাশ্রমের লক্ষ্মীনাথপুর শাখাকেন্দ্রের উদ্যোগে মহাসপ্তমীর দিনে মহাসমারোহে পালিত হল ৭ম বার্ষিক ‘মাতৃবন্দনা’ ও ৪র্থ বার্ষিক ‘মাতৃসম্মান’ অনুষ্ঠান। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জাপানের নিপ্পন বেদান্ত কিয়োকাই-এর অধ্যক্ষ স্বামী মেধসানন্দজী মহারাজ, রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশন, শিকড়া কুলীনগ্রামের সন্ন্যাসী স্বামী পরার্থানন্দ এবং স্বামী সদগীতানন্দ মহারাজ। এছাড়াও উপস্থিত ছিলেন সেবাশ্রমের সভাপতি দুর্গাপদ ভট্টাচার্য, সাধারণ সম্পাদক হরিদাস মণ্ডল, শাখাকেন্দ্রের সভাপতি মনোরঞ্জন রায়, সম্পাদক শোভন হালদার, শিক্ষক দীপক কুমার রায়, পঙ্কজ কুমার ঘোষ, বাদুড়িয়ার ভূমিপুত্র তথা জনপ্রিয় অভিনেতা বিশ্বনাথ বসু, বিশিষ্ট চিকিৎসক ডাঃ ভবতোষ সরকার সহ বিশিষ্টজনেরা। সমগ্র অনুষ্ঠানটি সঞ্চালনা করেন…

আরও পড়ুন
জেলা 

উৎসবের মরশুমে শোকের ছায়া! বাঁকুড়ার সোনামুখীতে বাবা ও স্ত্রীকে খুন করল যুবক, তদন্তে পুলিশ

উৎসবের মরশুমে শোকের আবহাওয়া। বাঁকুড়া জেলার সোনামুখী থানা এলাকার লালবাবা মানাচর নামক জায়গায় এক ব্যক্তি বাবা ও স্ত্রীর গলা কেটে খুন করেছে বলে খবর পাওয়া গেছে। এদিকে স্ত্রীর মুন্ডু ধর থেকে আলাদা করে মন্দিরে রেখে এসেছে ওই ব্যক্তির। আর বাপের লাশ পড়েছিল বাড়িতে। স্ত্রীর দেহ পড়েছিল বাড়িতে। মঙ্গলবার সকালে এই ঘটনা দেখে এলাকাবাসী শিয়রে ওঠে। গ্রামবাসীরা এই খবর দেন সোনামুখী থানায় পুলিশ এসে উদ্ধার করে। স্থানীয় বাসিন্দাদের মতে যে ব্যক্তি খুন করেছেন স্ত্রী ও বাবাকে সে তন্ত্রসাধনার সঙ্গে যুক্ত ছিলেন এক তান্ত্রিক ও নিয়মিত ওদের বাড়িতে আসতেন। তবে কেন এই…

আরও পড়ুন
জেলা 

গ্রেস কটেজ বুলেটিন’ প্রকাশ

১৪ অক্টোবর, ২০২৬ (বুধবার) কাজী নজরুল ইসলামের স্মৃতিধন্য হেরিটেজ ভবন কৃষ্ণনগরের গ্রেস কটেজে সুজনের আগমনী আড্ডায় সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্রের মুখপত্র ‘গ্রেস কটেজ বুলেটিন’-এর দ্বিতীয় বর্ষ প্রথম ও দ্বিতীয় সংখ্যা প্রকাশিত হলো। উপস্থিত ছিলেন সুজন-বাসরের সভাপতি দীপঙ্কর দাস, সম্পাদক ইনাসউদ্দিন, যুগ্ম-সম্পাদক রতনকুমার নাথ, কবি রামকৃষ্ণ দে, দেবাশিষ মণ্ডল, সুজন পাঠাগার ও প্রকাশনা উপসমিতির সভাপতি সম্পদনারায়ণ ধর এবং গ্রেস কটেজ বুলেটিনের সম্পাদক দীপাঞ্জন দে। নজরুল-স্মৃতিধন্য গ্রেস কটেজের মুখপত্র হিসেবে এই বুলেটিন ২০২৫ সাল থেকে ধারাবাহিকভাবে প্রকাশিত হচ্ছে। সুজন পাঠাগার ও নজরুল গবেষণা কেন্দ্র-এর পাঠাগার ও প্রকাশনা উপসমিতির পক্ষ থেকে…

আরও পড়ুন
জেলা 

উলুবেড়িয়া নোনা এ্যাথলেটিক্স ক্লাবের দুর্গাপুজোর উদ্বোধন করলেন গোলপার্ক রামকৃষ্ণ মিশনের মহারাজ!

উলুবেড়িয়া নোনা এ্যাথলেটিক্স ক্লাবের দ্বাদশ বর্ষ দূর্গা পূজার শুভ উদ্বোধন করেন কলকাতা রামকৃষ্ণ মিশন ইনষ্টিটিউট অফ কালচার স্বামী প্রতিমোক্ষানন্দজী মহারাজ, দূর্গা পূজা বা শারদীয়া উৎসব বিষয়ে বক্তব্য রাখেন , প্রকৃত দূর্গা পূজার উদ্দেশ্যে সারা বছর মানুষের মনের মধ্যে যে পাপ কর্ম পাশবিক প্রবৃত্তি জন্ম নেয়, নতুন করে মানবিক হৃদয়, আত্মশুদ্ধি করা, এই প্রার্থনা করি।

আরও পড়ুন
জেলা 

ফেলে দেওয়া জিনিসে ৭ ফুটের দুর্গা, বর্ধমানের খুদে শিল্পী দুই ভাইয়ের কীর্তিতে চমক

এস রোজলিন : কলকাতা: প্যান্ডেলের জাঁকজমক নয়, থিমের চমকও নয়। মাটি, খড়, টুকরো কাপড়, কাগজ, সোলা, চুমকি আর পাটের মতো ফেলে দেওয়া জিনিস দিয়েই ৭ ফুটের দুর্গা প্রতিমা বানিয়ে তাক লাগিয়ে দিল বর্ধমানের দুই খুদে শিল্পী। ২০২৬-এ বর্ধমানের আকর্ষণ হয়ে উঠেছে খাজা আনোয়ার বেড় মধুমিতা বিদ্যা মন্দিরের দুই পড়ুয়া — ভাই স্বপ্নদীপ দত্ত (পঞ্চম শ্রেণি) ও দাদা শৌর্যদীপ দত্ত (ষষ্ঠ শ্রেণি)। সম্পূর্ণ নিজেদের উদ্যোগে, নিজেদের চেষ্টায় তারা তৈরি করেছে এক অভিনব দুর্গা প্রতিমা। এ বছরের প্রতিমার বিশেষত্ব, শিব-দুর্গা স্বপরিবারে শান্ত রূপে আশীর্বাদের ভঙ্গিমায় মর্ত্যে জগতের মঙ্গল কামনা করছেন।এটা প্রথমবার নয়।…

আরও পড়ুন
জেলা 

ঐতিহ্যের আবহে সাঁতরাগাছি সার্বজনীনের প্রাক শতবর্ষ দুর্গোৎসবের সূচনা

বিশেষ প্রতিনিধি : ঐতিহ্য ও সামাজিক সম্প্রীতির বার্তা নিয়ে সূচনা হল হাওড়ার সাঁতরাগাছি সার্বজনীন দুর্গোৎসবের। হাওড়ার অন্যতম প্রাচীন এই দুর্গাপুজো এবার ৯৯ তম বর্ষে পদার্পণ করল। বৃহস্পতিবার সন্ধ্যায় প্রদীপ প্রজ্বলনের মাধ্যমে পুজোর সূচনা হয়। এই পুজোর আয়োজক রামরাজা স্পোর্টিং ক্লাবের যুগ্ম সভাপতি জয়তি ভট্টাচার্য ও কৌশিক ভট্টাচার্য জানান, দীর্ঘদিনের ঐতিহ্যকে সঙ্গে নিয়েই এই দুর্গোৎসবের আয়োজন করা হয়েছে। প্রবীণ ও নবীন প্রজন্মের সদস্যরা একযোগে পুজোর প্রস্তুতি থেকে শুরু করে সমস্ত আয়োজন সামলান। বছরের পর বছর ধরে এই পুজো এলাকার মানুষের আবেগ ও ভালোবাসার সঙ্গে জড়িয়ে রয়েছে। পুজোকে কেন্দ্র করে ইতিমধ্যেই সাঁতরাগাছি এলাকায়…

আরও পড়ুন
জেলা 

রায়দিঘীতে SIR বাতিলের দাবিতে এসডিপিআই-এর বিক্ষোভে পুলিশ ও CRPF-এর লাঠিচার্জের ঘটনা প্রমাণ করছে, রাজ্যে গনতন্ত্র শেষ হয়ে গেছে: হাকিকুল ইসলাম

বিশেস প্রতিনিধি : SIR বাতিল এবং মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে বিচারের আওতায় আনার দাবিতে আজ দক্ষিণ ২৪ পরগনা জেলার রায়দিঘী বিধানসভা এলাকায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সভা করে সোস্যাল ডেমোক্র্যাটিক পার্টি অফ ইন্ডিয়া। দলীয় অভিযোগ, শান্তিপূর্ণভাবে বিক্ষোভ চলাকালীন রায়দিঘী থানার পুলিশ ও CRPF বাহিনী SDPI-এর নেতা-কর্মীদের উপর অমানবিকভাবে লাঠিচার্জ করে এবং তাঁদের বেধড়ক মারধর করে গ্রেফতার করে নিয়ে যায়। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানাচ্ছি এসডিপিআই। যেখানে মুখ্য নির্বাচন কমিশনারের বিরুদ্ধে বাকি দুই নির্বাচন কমিশনারের অভিযোগ রয়েছে, সেখানে নির্বাচন কমিশনের নিরপেক্ষতা ও জবাবদিহি নিয়ে প্রশ্ন ওঠা স্বাভাবিক। গণতান্ত্রিক দেশে সরকার পুলিশ-প্রশাসনকে…

আরও পড়ুন