খেলার ছলে ইংরেজি শিক্ষা, সন্তোষপুরে খুদে পড়ুয়াদের আনন্দের আসর
বিশেষ প্রতিনিধি : গল্পের মাধ্যমে ছোট ছোট ইংরেজি শব্দ ব্যবহার করে অত্যন্ত আনন্দময় পদ্ধতিতে শিশুদের ইংরেজি শেখানোর এক অভিনব প্রশিক্ষণ কর্মশালা সম্পন্ন হলো দক্ষিণ ২৪ পরগনার সন্তোষপুরে। আজ সকাল থেকেই কলকাতা এডুকেশনাল অ্যান্ড ওয়েলফেয়ার ট্রাস্ট-এর উদ্যোগে আয়োজিত এই কর্মশালায় সমবেত হয়েছিল তৃতীয় শ্রেণির এক ঝাঁক খুদে পড়ুয়া। অত্যন্ত উৎসাহের সঙ্গে এই বিশেষ কর্মশালায় উপস্থিত ছিলেন কয়েকটি বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকারাও।এদিনের কর্মসূচিতে বিশিষ্ট প্রশিক্ষক সুস্মিতা ঘটক বিভিন্ন শিক্ষামূলক অ্যাক্টিভিটির মাধ্যমে সহজ থেকে কঠিনতর শব্দ সহজে আয়ত্ত করার কৌশল হাতে-কলমে দেখান। তাঁর চমৎকার উপস্থাপন শৈলীতে মুগ্ধ হয়ে খুদে পড়ুয়ারা সম্পূর্ণ বিষয়টি আনন্দের সাথে বুঝে নেয়।…
আরও পড়ুন