কলকাতা জেলা 

রাজ্যের দুই উপনির্বাচনের ফলাফলে গেরুয়া ঝড়!

নন্দীগ্রাম ও রেজিনগর বিধানসভার উপনির্বাচনের ফলাফল আজ প্রকাশিত হচ্ছে। প্রথম থেকেই এগিয়ে রয়েছে বিপুলভাবে বিজেপি প্রার্থীরা। পঞ্চম রাউন্ড গননার শেষে নন্দীগ্রামের বিজেপি প্রার্থী হাসি রাণী রথ ৪১০০০ এর বেশি ভোটে এগিয়ে রয়েছে। একইভাবে রেজিনগর বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী প্রায় ২১ হাজারের বেশি ভোটে এগিয়ে রয়েছে। রাউন্ড গণনা এগিয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বিজেপি প্রার্থীর জয়ের ব্যবধান বেড়েই চলেছে। কিন্তু গণনার ট্রেন্ড দেখে মনে হচ্ছে এবার বিজেপি প্রার্থী দুই কেন্দ্রে জিততে চলেছে। তবে নন্দীগ্রাম বিধানসভার কেন্দ্রের উপনির্বাচনের দ্বিতীয় স্থানে রয়েছে কংগ্রেস তৃতীয় স্থানে রয়েছে সিপিআই প্রার্থী চতুর্থ স্থানে রয়েছে গণতান্ত্রিক তৃণমূল কংগ্রেস…

আরও পড়ুন
জেলা 

জেলা পরিষদের পর তিনজন কাউন্সিলার নিয়ে মালদহের ইংরেজবাজার পুরসভা দখল করল বিজেপি

বাংলার জনরব ডেস্ক : ৪ সদস্য নিয়ে মালদা জেলা পরিষদ দখল করেছে বিজেপি এবার ওই জেলারি ইংরেজবাজার পৌরসভা দখল নিল বিজেপি মাত্র তিনজন সদস্যকে। অর্থাৎ বিজেপির অতীকে জিতে আসা তিনজন কাউন্সিলর ছিল তাদের সঙ্গে বর্তমানে বিদ্রোহী তৃণমূলের ১১ জন কাউন্সিলর যোগ দেন। এরপর আরো একজন নির্দল কাউন্সিলর এদেরকে সমর্থন করে এর ফলে মাত্র তিনজন কাউন্সিলর নিয়ে ইংরেজবাজার পৌরসভা তে গেরুয়া পতাকা উড়ল। ইংরেজবাজার পুরসভার চেয়ারম্যান ছিলেন কৃষ্ণেন্দুনারায়ণ চৌধুরী। তবে গত মাসে পুরপ্রধানের পদ থেকে ইস্তফা দেন তিনি। নতুন চেয়ারম্যান কে হবেন, তা নিয়ে জল্পনা ছিল। বুধবার বোর্ড গঠনের জন্য সভা…

আরও পড়ুন
জেলা 

রেজিনগর উপনির্বাচনের ফল প্রকাশের আগেই হার শিকার হুমায়ুনের!

ভোটের ফলপ্রকাশের আগেই হার মানলেন হুমায়ুন কবীর। শুধু তা-ই নয়, রেজিনগরে ভোটের নামে প্রহসন হয়েছে বলে অভিযোগ করে রাজনীতি ছাড়বেন বলে ঘোষণা নওদার বিধায়ক তথা আম জনতা উন্নয়ন পার্টির প্রধানের। রাজ্য সরকারের বিরুদ্ধে তোপ দেগে ‘অভিমানী’ বিধায়ক জানিয়েছেন, শুভেন্দু অধিকারী যত দিন মুখ্যমন্ত্রী থাকবেন, তত দিন তিনি বিধানসভায় যাবেন না। মঙ্গলবার রেজিনগর উপনির্বাচনের দিন সকালেই পুলিশের হাতে গ্রেফতার হন হুমায়ুন। সন্ধ্যায় ছাড়া পান। তাঁর ছেড়ে দেওয়া রেজিনগর আসনে উপনির্বাচনে দলীয় প্রার্থী পুত্র গোলাম নবি আজ়াদ। ভোটশেষে সেই যুবক বলেন, নির্বাচনের ফল কী হবে তা ভোটের দিনেই পরিষ্কার। বিজেপির বিরুদ্ধে তিনিও…

আরও পড়ুন
জেলা 

তোলাবাজির অভিযোগে বিজেপির দুই গোষ্ঠীর সংঘর্ষে উত্তাল খড়দহ

তোলাবাজি ও দলের ‘তৃণমূলীকরণ’ নিয়ে প্রশ্ন। সেই ঘিরে বিজেপির দুই গোষ্ঠীর মধ্যে বচসা, পরে সংঘর্ষ। অভিযোগ, ছোড়া হয় বোমা। জখম হন চার বিজেপি কর্মী। তাঁদের বন্দিপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেও ফের দু’পক্ষের মারপিট ও বোমাবাজির অভিযোগ। পরপর ঘটনায় উত্তপ্ত খড়দহের পাতুলিয়া ও বন্দিপুর। পুলিশ পৌঁছতেই তাদের ঘিরে বিক্ষোভ দেখানোর অভিযোগ ওঠে বিজেপি কর্মীদের বিরুদ্ধে। ঘটনায় ছয়জনকে গ্রেফতার করেছে রহড়া থানার পুলিশ। ঘটনার সূত্রপাত সোমবার রাতে বন্দিপুরের ঠাকুর কলোনি এলাকায় বিজেপির একটি কর্মসূচিকে ঘিরে। তোলাবাজি এবং দলের ‘তৃণমূলীকরণ’ নিয়ে সেখানে প্রশ্ন ওঠে। তা নিয়েই প্রথমে বচসা। পরে হাতাহাতি থেকে…

আরও পড়ুন
জেলা 

ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে একজন ‘ভুয়ো’ চিকিৎসককে গ্রেফতার করলো রাজ্য পুলিশ!

ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে একজন ‘ভুয়ো’ চিকিৎসককে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, বেশ কিছু দিন আগে বর্ধমানের নবাবহাট এলাকার একটি হাসপাতালে চার বছরের এক শিশুর অস্ত্রোপচার করেন তিনি। অস্ত্রোপচারের পরেই ওই শিশুটির মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন চিকিৎসক। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে পুলিশ। মঙ্গলবার রাতে চিকিৎসককে আটক করে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, চার বছরের শিশুটির মৃত্যুর পর থেকেই কিছু দিন দুবাইয়ে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত ‘ভুয়ো’ চিকিৎসক সাইদুল হক। মঙ্গলবার সেখান থেকে দিল্লি ফেরার পর বিমানবন্দরেই তাঁকে…

আরও পড়ুন
জেলা 

বহরমপুরে অনুষ্ঠিত প্রতিনিধি পরিষদে ১৩ সদস্যা নিয়ে গঠিত হলো ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদ জেলার বহরমপুরের হিজল কনফারেন্স হলে আজ অনুষ্ঠিত হলো ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিনিধি পরিষদ। পতাকা উত্তোলনের মাধ্যমে পরিষদের সূচনা করেন জাতীয় কমিটির সদস্যা ও রাজ্য পর্যবেক্ষক রুনা লায়লা এবং রাজ্য সভাপতি আলিয়া পারভীন। আগত অতিথি ও প্রতিনিধিদের স্বাগত জানিয়ে পরিষদের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য সাধারণ সম্পাদক তুহিনা পারভীন। উদ্বোধনী ভাষণে রাজ্য ও দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এসডিপিআই-এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম। তিনি বলেন, মহিলাদের উপর চলতে থাকা নিপীড়ন ও বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার অন্যতম প্ল্যাটফর্ম…

আরও পড়ুন
জেলা 

ভোট শুরু হওয়ার কিছুক্ষণ পরেই গ্রেফতার হুমায়ুন! লাভ কার!?

মঙ্গলবার ৬ অক্টোবর রেজিনগর ও নন্দীগ্রাম বিধানসভার উপনির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এদিন সকালে ভোটগ্রহণ কেন্দ্রে ভোট দিতে যাওয়ার সময় পুলিশ সম্পর্কে বিরত মন্তব্য করেন আমজনতা উন্নয়ন পার্টি নেতা হুমায়ুন কবীর। এর কিছুক্ষণ পরেই তাকে বাড়ি থেকে আটক করে রেজিনগর থানায় নিয়ে যাওয়া হয়। সেখানে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে জানা গেছে। এ সবের মাঝে রেজিনগরে হুমায়ুনের দলীয় কার্যালয়ে পৌঁছে যায় পুলিশ। বাহিনী সেখানে পৌঁছোতেই পুলিশকর্মীদের সঙ্গে বাগ্‌বিতণ্ডায় জড়িয়ে পড়েন আম জনতা উন্নয়ন পার্টির নেতা। সেখানেও পুলিশের উদ্দেশে হুমায়ুন বলতে থাকেন, “দালালি করবেন না, দালালি করবেন না।” পুলিশের সঙ্গে তাঁর ধস্তাধস্তিও হয়।…

আরও পড়ুন
জেলা 

শিলিগুড়িতে গরু পাচারকারী সন্দেহে পিটিয়ে ও পুড়িয়ে দুজনকে খুন করার ২৪ ঘণ্টা কেটে যাওয়ার পরও অধরা দুষ্কৃতীরা

গরুপাচার করছে সন্দেহে শিলিগুড়িতে দু’জনকে পিটিয়ে খুন করার অভিযোগ উঠেছে। শনিবারের ওই ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করা হয়নি। মৃতদের এক জন চোপড়া এবং অন্য জন হরিয়ানার বাসিন্দা। চোপড়ার বাসিন্দা মৃত শহিদ আখতারের স্ত্রী থানায় অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তার ভিত্তিতে তদন্ত শুরু করেছে। অভিযোগ, মাটিগাড়ায় গরুচোর সন্দেহে যখন মারধর চলছিল, তখন ঘটনাস্থলেই প্রাণ হারান শহিদ। বাকি চার জন প্রাণে বাঁচতে বাগডোগরার ব্যাঙডুবি সংলগ্ন সেনা ছাউনিতে ঢুকে আশ্রয় নিয়েছিলেন। সেখানে প্রবেশ করার জন্য ওই চার জনের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছে সেনা। তারা ওই চার জনকে পুলিশের হাতে তুলে দিয়েছিল। পুলিশ…

আরও পড়ুন
জেলা 

মোবাইলে পেমেন্ট ‘সাকসেসফুল’-এর মেসেজ দেখিয়ে সোনার গহনা হাতানোর অভিযোগে নরেন্দ্রপুরে গ্রেফতার এক মহিলা

মোবাইলে পেমেন্ট ‘সাকসেসফুল’-এর মেসেজ দোকান কর্মীদের দেখিয়ে গয়না হাতানোর অভিযোগে এক মহিলাকে গ্রেফতার করেছে নরেন্দ্রপুর থানার পুলিশ। ধৃতের নাম মধুরিমা দাস। তিনি লেক থানা এলাকার বাসিন্দা বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। তদন্তকারীদের দাবি, প্রথমে রীতিমতো রেইকি করে বিভিন্ন সোনার দোকান সম্পর্কে খোঁজখবর নিতেন ওই মহিলা। এরপর ক্রেতা সেজে দোকানে ঢুকে পছন্দ করতেন সোনার গয়না। অভিযোগ, দাম মেটানোর সময় নানা অজুহাতের পর মোবাইলে এমন একটি মেসেজ দেখাতেন, যা দেখে মনে হত সংশ্লিষ্ট দোকানের অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। সেই মেসেজ দেখে টাকা পেয়ে গিয়েছেন মনে করে গয়না দিয়ে দিতেন ব্যবসায়ীরা। পরে অ্যাকাউন্ট…

আরও পড়ুন
জেলা 

জ্ঞানেশ কুমারের অপসারণ ও শাস্তির দাবিতে মিছিল করার পরেই কোচবিহারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হলো সিপিএমের পার্টি অফিস

বিরাটি, দত্তপুকুরের পর এবার কোচবিহারের মাথাভাঙা। রাতের অন্ধকারে ভেঙে গুঁড়িয়ে দেওয়া হল সিপিএমের পার্টি অফিস। কেবল আসবাবপত্রই নয়, কার্যালয়ের দরজা, দেওয়ালও ভেঙে ফেলা হয়েছে। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের অপসারণ ও শাস্তির দাবিতে কোচবিহারের মাথাভাঙায় প্রতিবাদ মিছিল করেছিল সিপিএম। সেই মিছিলের কয়েক ঘণ্টা পরেই গতকাল, শনিবার গভীর রাতে এই হামলা চলে। বিজেপি এই হামলা চালিয়েছে বলে সিপিএম নেতৃত্বের অভিযোগ। যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি। মাথাভাঙা ১ নম্বর ব্লকের জোড়পাটকির গোলকগঞ্জ বাজার এলাকায় গতকাল রাতে সিপিএমের পক্ষ থেকে মিছিল বার করা হয়েছিল। বৈধ ভোটারদের অবিলম্বে ভোটার তালিকায় নাম তোলা, অন্নপূর্ণা…

আরও পড়ুন