ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে একজন ‘ভুয়ো’ চিকিৎসককে গ্রেফতার করলো রাজ্য পুলিশ!
ভুল চিকিৎসায় শিশুমৃত্যুর অভিযোগে একজন ‘ভুয়ো’ চিকিৎসককে দিল্লি বিমানবন্দর থেকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, বেশ কিছু দিন আগে বর্ধমানের নবাবহাট এলাকার একটি হাসপাতালে চার বছরের এক শিশুর অস্ত্রোপচার করেন তিনি। অস্ত্রোপচারের পরেই ওই শিশুটির মৃত্যু হয়। ওই ঘটনার পর থেকেই পলাতক ছিলেন চিকিৎসক। শিশুর পরিবারের অভিযোগের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে লুক আউট নোটিস জারি করে পুলিশ। মঙ্গলবার রাতে চিকিৎসককে আটক করে দিল্লি পুলিশ। পুলিশ সূত্রে খবর, চার বছরের শিশুটির মৃত্যুর পর থেকেই কিছু দিন দুবাইয়ে গা ঢাকা দিয়েছিলেন অভিযুক্ত ‘ভুয়ো’ চিকিৎসক সাইদুল হক। মঙ্গলবার সেখান থেকে দিল্লি ফেরার পর বিমানবন্দরেই তাঁকে…
আরও পড়ুন