জেলা 

বহরমপুরে অনুষ্ঠিত প্রতিনিধি পরিষদে ১৩ সদস্যা নিয়ে গঠিত হলো ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি

শেয়ার করুন

বিশেষ প্রতিনিধি : মুর্শিদাবাদ জেলার বহরমপুরের হিজল কনফারেন্স হলে আজ অনুষ্ঠিত হলো ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর পশ্চিমবঙ্গ রাজ্য প্রতিনিধি পরিষদ। পতাকা উত্তোলনের মাধ্যমে পরিষদের সূচনা করেন জাতীয় কমিটির সদস্যা ও রাজ্য পর্যবেক্ষক রুনা লায়লা এবং রাজ্য সভাপতি আলিয়া পারভীন। আগত অতিথি ও প্রতিনিধিদের স্বাগত জানিয়ে পরিষদের আনুষ্ঠানিক সূচনা করেন রাজ্য সাধারণ সম্পাদক তুহিনা পারভীন।

উদ্বোধনী ভাষণে রাজ্য ও দেশের বর্তমান রাজনৈতিক ও সামাজিক পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা করেন এসডিপিআই-এর রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম। তিনি বলেন, মহিলাদের উপর চলতে থাকা নিপীড়ন ও বৈষম্যের অবসান ঘটিয়ে একটি সুন্দর ও ন্যায়ভিত্তিক রাষ্ট্র গড়ার অন্যতম প্ল্যাটফর্ম হলো ওমেন ইন্ডিয়া মুভমেন্ট।

তিনি আরও বলেন, “কোর্টের মধ্যে জয় শ্রী রাম, IPS বুসরা বানুকে ট্রান্সফার, SIR করে দেশের ১৩ কোটি ভোটারের নাম কেটে দেওয়া—এগুলো সবই হিন্দু রাষ্ট্র গড়ার অংশ। তাদের সেই স্বপ্ন ধ্বংস করতে আমরা আন্দোলন শুরু করেছি। যেভাবে ব্রিটিশদের বিরুদ্ধে জীবন দিয়ে দেশ রক্ষা করেছি, সেভাবেই এদের বিরুদ্ধে লড়াই করে দেশ রক্ষা করব। এই সংগ্রামের পথে প্রতিটি মহিলাকে নেহা বোরা হতে হবে।”

পশ্চিমবঙ্গে ওমেন ইন্ডিয়া মুভমেন্ট কীভাবে কাজ করেছে, সংগঠনের বিভিন্ন সফলতা এবং নানা বাধা অতিক্রম করে কীভাবে এগিয়ে চলেছে, তা নিয়ে বক্তব্য রাখেন রাজ্য সভাপতি আলিয়া পারভীন। সংগঠনের পূর্ববর্তী কার্যকালের বিস্তারিত রিপোর্ট পেশ করেন রাজ্য সাধারণ সম্পাদক তুহিনা পারভীন।

দেশের বর্তমান পরিস্থিতি এবং ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে বিস্তারিত আলোচনা করেন সংগঠনের জাতীয় সভাপতি ইয়াসমিন ইসলাম। এরপর তিনি পুরনো কমিটি ভেঙে নতুন রাজ্য কমিটির সদস্যাদের নাম ঘোষণা করেন। ১৩ জন সদস্যাকে নিয়ে অনুষ্ঠিত বৈঠকে নতুন অফিস-বেয়ারারদের চূড়ান্ত করা হয়।

২০২৬–২৯ কার্যকালের জন্য ওমেন ইন্ডিয়া মুভমেন্ট-এর পশ্চিমবঙ্গ রাজ্য কমিটির সভাপতি নির্বাচিত হয়েছেন তুহিনা পারভীন। সহ-সভাপতি আলিয়া পারভীন, সাধারণ সম্পাদক শাবনাম মুস্তারি, সম্পাদক রুনা লায়লা ও সাহানাজ সুলতানা মোল্লা এবং কোষাধ্যক্ষ রেহেনা বিবি।

এছাড়াও রাজ্য কমিটির সদস্য হিসেবে রয়েছেন আয়েশা খাতুন, মাহফুজা বেগম, শহিদা খাতুন, তাহামিনা, রেখা বিবি, সাকিলা খাতুন এবং জুলেখা পারভিন।

নবনির্বাচিত রাজ্য কমিটির সদস্যাদের শুভেচ্ছা ও সংবর্ধনা জানান জেলা নেত্রীরা। আগত প্রতিনিধিদের সামনে সংগঠনকে আরও শক্তিশালী করার নতুন প্রত্যয় ব্যক্ত করে সমাপ্তি ভাষণ দেন নবনির্বাচিত রাজ্য সভাপতি তুহিনা পারভীন। এরপর সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়ে পরিষদের সমাপ্তি ঘোষণা করেন রাজ্য সাধারণ সম্পাদক শাবনাম মুস্তারি।

প্রোগ্রামে উপস্থিত ছিলেন এসডিপিআই-এর রাজ্য কোযাধক্য আফতাব আলম, সম্পাদক সারুর আলম, মাসুদুল ইসলাম, রাজ্য কমিটির সদস্য ও নির্বাচনী ইনচার্জ হাবিবুর রহমান,ইয়ং ডেমোক্র্যাটস এর রাজ্য কনভেনর মহম্মদ সেলিম।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ