জেলা 

SFD-র উদ্যোগে বাদুড়িয়ায় ABVP-র বৃক্ষরোপণ, রোপণ ১০০ গাছ

শেয়ার করুন

এস রোজলিন, কলকাতা: পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে বৃহৎ বৃক্ষরোপণ কর্মসূচি করল অখিল ভারতীয় বিদ্যার্থী পরিষদ (ABVP)। বাদুড়িয়া নগর শাখার Students for Development (SFD) বিভাগের উদ্যোগে বাদুড়িয়ার বিভিন্ন প্রান্তে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়।

এদিন মোট ১০০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ করা হয়। এর মধ্যে ছিল বট, অশ্বত্থ, মেহগনি, আম, কাঁঠাল-সহ ফলজ ও ছায়া প্রদানকারী গাছ। শুধু রোপণই নয়, রোপিত গাছগুলির রক্ষণাবেক্ষণের দায়িত্বও নিয়েছেন SFD-র কার্যকর্তারা।এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ABVP বাদুড়িয়া নগরের নগর সভাপতি শ্যামানুজ মিত্র, সহ-সভাপতি মানস বিশ্বাস ও সায়ক বসু, নগর সম্পাদক জয় কাহার, বাদুড়িয়া নগর SFD কনভেনার অভিজিৎ নাথ এবং স্বরূপনগর-বাদুড়িয়া ভাগ সহ-সংযোজক রিমি নাগ সহ অন্যান্য কার্যকর্তারা।

বিশেষভাবে উপস্থিত ছিলেন বাদুড়িয়া নগর বঙ্গ-বিদ্যার্থী প্রমুখ অগ্নিক বসু। তাঁর সক্রিয় সহযোগিতা কার্যকর্তাদের উৎসাহিত করেছে। SFD কনভেনার অভিজিৎ নাথ বলেন, “SFD মনে করে Development মানে শুধু নিজের নয়, সমাজ ও পরিবেশের উন্নয়ন। আজকের এই ১০০টি গাছ আগামী দিনে বাদুড়িয়াকে আরও সবুজ ও দূষণমুক্ত করবে। আমাদের নগর বঙ্গ-বিদ্যার্থী প্রমুখ অগ্নিক বসু দাদার সহযোগিতা আমাদের কর্মসূচিকে আরও গতিশীল করেছে। ABVP শুধু শিক্ষা ক্ষেত্রেই নয়, পরিবেশ রক্ষাতেও সর্বদা অগ্রণী।”

এলাকাবাসীর মধ্যে এই উদ্যোগকে ঘিরে যথেষ্ট সাড়া দেখা গেছে।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ