SRMB সৃজন-এর উদ্যোগে আমডাঙায় বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির
এস রোজলিন: কলকাতা : মানবসেবার অঙ্গীকার নিয়ে উত্তর ২৪ পরগনার আমডাঙায় অনুষ্ঠিত হল বিনামূল্যে স্বাস্থ্য ও চক্ষু পরীক্ষা শিবির। কোহিনূর সংঘ, আমডাঙায় এই শিবিরের আয়োজন করে স্বেচ্ছাসেবী সংস্থা *Mother Child Survival Development Revolution (MCSDR)*। সহযোগিতায় ছিল SRMB Srijan Pvt. Ltd.*এবং স্বাস্থ্য পরিষেবায় Narayana Hospital।
এটি ছিল SRMB Srijan Pvt. Ltd.-এর একটি CSR উদ্যোগ – SRMB WE Care – ভালো থাকি এক সাথে’। শিবিরে এলাকার বহু সাধারণ মানুষের স্বাস্থ্য পরীক্ষা ও চোখের পরীক্ষা করা হয়। স্বাস্থ্য পরীক্ষা ও চক্ষু পরীক্ষার পাশাপাশি প্রত্যেক রোগীদের কে বস্ত্র উপহার হিসেবে তুলে দেয়া হয়সংস্থার পক্ষ থেকে জানানো হয়েছে, প্রান্তিক মানুষের কাছে বিনামূল্যে স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দিতেই এই উদ্যোগ।

