জেলা 

ভারত সেবাশ্রম সঙ্ঘের যুবসম্মেলন ও বস্ত্র বিতরণ ‌ 

শেয়ার করুন

অভিজিৎ হাজরা,পাঁচলা, হাওড়া :-  গ্ৰামীণ হাওড়া জেলার পাঁচলা থানার অন্তর্গত পানিহিজলী ভারত সেবাশ্রম সঙ্ঘের আশ্রমে সারাদিনব্যাপী যুব সম্মেলন ও বস্ত্রবিতরণের অনুষ্ঠান সম্পন্ন হল।

৩০০ যুব ও শিক্ষকের উপস্থিতিতে ২০৪৭ স্বাধীনতার শতবর্ষে বিকশিত ভারতবিষয়ে আলোচনায় অংশগ্রহণ করেন মহিষাদল ভারতসেবাশ্রম সঙ্ঘের মঠাধীশ স্বামী গৌতম মহারাজ, স্বামী দেবানন্দ মহারাজ, রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘ ও বিকশিত ভারত সম্পর্কে বক্তব্য রাখেন ক্রীড়াভারতীর বিভাগ সংযোজক শুভেন্দু সরকার।

দূর্গাপূজা উপলক্ষে ৭০০ দরিদ্র মায়েদের বস্ত্র বিতরণ করা হয়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ভারত সেবাশ্রম সঙ্ঘের পূজ্যপাদ স্বামী প্রদীপ্তানন্দ মহারাজ ওরফে কার্তিক মহারাজ, এবং পশ্চিমবঙ্গ সরকারের শিক্ষা প্রতিমন্ত্রী কৌশিক চৌধুরী মহাশয়। কৌশিক চৌধুরী মহাশয় মায়েদের উদ্দেশ্যে বলেন, পশ্চিমবঙ্গে দীর্ঘবছর পর একটি জাতীয়তাবাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে। মা বোনেরা আগের থেকে এখন বেশি সুরক্ষিত ও সম্মান পেতে শুরু করেছে।

পূজ্যপাদ কার্তিক মহারাজ বলেন, পশ্চিবঙ্গে দীর্ঘবছর পর হিন্দুত্ববাদী সরকার প্রতিষ্ঠা হয়েছে। জেহাদীদের হাত থেকে হিন্দু মায়েরা সুরক্ষিত হচ্ছে। আগামী দিনে মায়েরা যাতে স্বাবলম্বী হয় তা জাতীয়তাবাদী সরকার নজর দেবে। হিন্দুসমাজকে সংগঠিত থেকে পশ্চিমবঙ্গের সার্বিক উন্নয়নের পাশে থাকার আহ্বান জানান কার্তিক মহারাজ।

রাষ্ট্রীয় স্বয়ংসেবক সঙ্ঘের স্বয়ংসেবকরা সারাদিনব্যাপী কাযক্রমের সার্বিক ব্যাবস্থা সুন্দর ও সুষ্ঠভাবে পরিচালনা করেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ