জেলা 

খড়গপুরের রাস্তা দখলমুক্ত করব, বাধা দিলে জেল হুঁশিয়ারি দিলীপের

একদিকে রাস্তা দখলমুক্ত করার কাজে বাধা দিতে এলে জেলের ভাত খাওয়ানোর হুঁশিয়ারি, অপরদিকে খড়গপুর পুরসভায় পরিষেবা দেওয়ার কাজে তৃণমূলের দ্বন্দ্বের জন্য চরম ব্যর্থতা নিয়ে সরব হলেন খড়গপুরের বিধায়ক তথা রাজ্যের পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। শুভেন্দু অধিকারী সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রী বলেন, “খড়গপুরের বহু রাস্তা কবজা করে ব্যবসা চলছে। এসব আর চলবে না। খড়গপুরের রাস্তা দখলমুক্ত করব। পুজোর পর থেকেই ভাঙাভাঙি শুরু হবে। ভুল করে কেউ রাস্তায় নামবেন না। তা হলে বাড়ির ভাত খেতে দেব না। জেলের ভাত খেতে হবে। মানুষের অসুবিধা করে ধান্দা করে ব্যবসা করে রাজনীতি চলবে…

আরও পড়ুন