ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের এক আধিকারিক!
উত্তর ২৪ পরগনার নিউ ব্যারাকপুরে ঘুষ নেওয়ার সময় হাতেনাতে ধরা পড়লেন রাজ্য বিদ্যুৎ বণ্টন নিগমের (ডব্লিউবিএসইডিসিএল) এক আধিকারিক। নতুন বিদ্যুৎ সংযোগ এবং ট্রান্সফর্মার বসানোর নাম করে ২০ হাজার টাকা ঘুষ নেওয়ার অভিযোগ ছিল তাঁর বিরুদ্ধে। মঙ্গলবার পশ্চিমবঙ্গ পুলিশের দুর্নীতিদমন শাখা (এসিবি)-র জালে ধরা পড়েন ওই আধিকারিক। এসিবি সূত্রে জানা গিয়েছে, সম্প্রতি নিউ ব্যারাকপুরের এক বাসিন্দা দুর্নীতিদমন শাখায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। তাঁর অভিযোগ ছিল, এলাকায় একটি নতুন বিদ্যুৎ সংযোগের জন্য ৩১৫ কেভিএর ট্রান্সফর্মার বসানোর প্রয়োজন ছিল। সেই কাজ সুষ্ঠু ভাবে সম্পন্ন করে দেওয়ার নাম করে ওই বিদ্যুৎ আধিকারিক ২০…
আরও পড়ুন