জেলা 

তিন সংগঠনের সম্মিলিত পরিদর্শন টীম বাসন্তী চার্চে

শেয়ার করুন

বিশেস প্রতিনিধি : আজ ‘ইউনাইটেড ফোরাম’, ‘বঙ্গীয় সংখ্যালঘু পরিষদ’, এবং ‘কাউন্সিল অফ কৃশ্চান মাইনোরিটি’ যৌথ উদ্দোগে আজ বাসন্তী চার্চ পরিদর্শন করতে একটা বিশেষ টীম আসে এবং চার্চের বড় ফাদার পরিমল বাবুর কাছে চার্চ আক্রান্ত হওয়ার ব্যাপারে জানতে চায়।উনি জানান যে কিছু ব্যাক্তি চার্চ হামলা করতে আসলে এলাকার স্থানীয় মানুষ একত্রিত হয়ে তাদের প্রতিরোধ করেন।স্থানীয় থানা ফাদার কে আশ্বস্ত করেন যে আগামীতে এ ঘটনা আর যাতে না ঘটে, তার জন্য উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে।উল্লেখ্য যে বাসন্তীর চার্চ ক্যাথলিক মতবাদে বিশ্বাসি। পরিদর্শক টীমের পক্ষ থেকে ফাদারকে সম বেদনা জানানো হয়। উনি আগত টীমকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

পরিদর্শক টীমে উল্লেখযোগ্য উপস্থিতি – বিশপ আশুতোষ,ফাদার শ্যামল ঘড়ুই, রেভারেন্ড সঞ্জয় গোমস,প্যাস্টর লালমোহন, মাওলানা মোফাক্কার মল্লিক, মাওলানা আমিনুল আম্বিয়া, এড: আসিফ রেজা,প্রফেসর জাহান আলী পুরকাইত,সামাজিক আন্দোলন কর্মী আব্দুর রউফ,প্রাবন্ধিক ও লেখক মাফিকুল ইসলাম, নজরুল ইসলাম, একেএম গোলাম মুর্তজা, সাজিদুর রহমান,মিস মারিয়া ও অন্যান্য আরো অনেকে।পারস্পরিক সহাবস্থান, সাম্প্রদায়িক সম্প্রীতি, ধর্মীয় সহিষ্ণুতা,এবং প্রশাসনিক তৎপরতার উপর সমবেত গুনীজনরা জোর দেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ