জেলা 

শিলিগুড়ির চিকেনস নেক নিয়ে বাংলাদেশকে হুঁশিয়ারি শাহের, ‘আপনাদের বাবার জমি নাকি?’

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : বাংলাদেশ সরকারের পালা বদলের পর থেকে উত্তপ্ত হয়ে উঠেছে দুই দেশের রাজনীতি। এবার সরাসরি বাংলাদেশকে হুমকি দিলেন দেশের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তিনি এদিন শিলিগুড়ির সভা থেকে বাংলাদেশের নাম না নিয়ে হুঁশিয়ারি দিয়ে বলেন আপনাদের বাবার জমি নাকি। অর্থাৎ শিলিগুড়ি করিডরের কাছে যে চিকেনস নেক রয়েছে তা নিয়ে তিনি এই মন্তব্য করেন।

অন্তর্বর্তী সরকারের আমলে হিংসার আবহ বাংলাদেশে (Bangladesh)। জঙ্গি, নাশকতামূলক কার্যকলাপ চলতে পারে, ভারতের বিরুদ্ধে। সেই আশঙ্কার কথাও উঠে এসেছে সাম্প্রতিক অতীতে। ভারতের সীমান্ত এলাকায় আরও কড়া নজরদারিও রয়েছে ভারতীয় সেনাবাহিনীর। শিলিগুড়ি-সহ উত্তরবঙ্গের অন্যতম অংশ চিকেনস নেক। ওই অংশে জঙ্গি হামলার আশঙ্কাও উঠছে। এই মুহূর্তে বাংলাদেশ ও ভারতের মধ্যে সম্পর্কের কিছুটা হলেও অবনতি হয়েছে বলে মত রাজনৈতিক মহলের একাংশের।

Advertisement

চিকেনস নেক (Chicken’s Neck)-এ হামলা চালিয়ে ওই জায়গা দখলের ‘আওয়াজ’ও দিয়েছে বাংলাদেশ। এই চিকেনস নেকের দিকে নজর রয়েছে চিনেরও। চিকেনস নেক দখলের মধ্যে দিয়ে ভারতের মূল ভূখণ্ডের থেকে উত্তর-পূর্ব অংশের ‘সেভেন সিস্টার’কে আলাদা করে দেওয়ার হুমকিও দেওয়া হয়েছে। এবার শিলিগুড়ি থেকে অমিত শাহ (Amit Shah) বড় বার্তা দিলেন।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ