রাজস্থানের স্কুল পরিদর্শনে গিয়ে আক্রান্ত আশুতোষ রাঙ্কা, মহারাষ্ট্রের দীপকে কে স্কুলে ঢুকতে বাধা!
মহারাষ্ট্রের একটি সরকারি স্কুলে গিয়ে নকল পড়ুয়া এবং মদের বোতল খুঁজে পাওয়ার অভিযোগ তুললেন ককরোচ জনতা পার্টি (সিজেপি) প্রধান অভিজিৎ দীপকে। বৃহস্পতিবার লাতুর জেলা পরিষদ পরিচালিত ওই স্কুলে ঢুকতেও তাঁকে বাধা দেওয়া হয় বলে অভিযোগ। অন্য দিকে, সিজেপির যুগ্ম আহ্বায়ক আশুতোষ রাঙ্কা শুক্রবার রাজস্থানের একটি স্কুল ‘পরিদর্শনে’ গিয়ে হামলার মুখে পড়েন বলে অভিযোগ। ঘটনাচক্রে, দু’টি ঘটনাই ঘটেছে বিজেপিশাসিত রাজ্যে। স্বাধীনতা দিবসে গ্রামীণ সরকারি স্কুলের পরিকাঠামো উন্নয়নের লক্ষ্যে দেশ জুড়ে ‘স্কুল ঠিক করো’ প্রচার অভিযান শুরু করেছে ককরোচ বাহিনী। সে দিন দীপকে তাঁর নিজের গ্রাম মহারাষ্ট্রের হিঙ্গোলি জেলার সন্তুক পিম্পরিতে এই…
আরও পড়ুন