দেশ 

বিজেপির সঙ্গে আসন সমঝোতা না হলে উত্তরপ্রদেশের সব আসনে প্রার্থী দেবে এলজেপি! দাবি কেন্দ্রীয় মন্ত্রী চিরাগের

কেন্দ্রীয় মন্ত্রী এবং লোক জনশক্তি পার্টি রামবিলাস (এলজেপিআর)-এর প্রধান চিরাগ পাসোয়ান জানিয়ে দিলেন, বিজেপির সঙ্গে আসন রফা না হলে উত্তরপ্রদেশের আসন্ন বিধানসভা নির্বাচনে সব আসনেই প্রার্থী দেবে তাঁর দল। তাৎপর্যপূর্ণ ভাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর লোকসভা কেন্দ্র বারাণসীতে গিয়ে বৃহস্পতিবার এই ঘোষণা করেছেন তিনি। চিরাগ বলেন, ‘‘কেন্দ্রে এবং বিহারে বিজেপির সঙ্গে আমাদের জোট রয়েছে। উত্তরপ্রদেশেও জোটবদ্ধ হয়ে এনডিএ-র শরিক হিসেবে লড়াই করতেই আমরা আগ্রহী। কিন্তু যদি আসন রফা না হয়, তা হলে আলাদা ভাবে ৪০৩টি আসনেই লড়তে আমরা প্রস্তুত।’’ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে তাঁর সম্পর্ক ‘অত্যন্ত ভাল’ বলে জানিয়েছেন চিরাগ।…

আরও পড়ুন