দেশ 

দিল্লির করোলবাগের বাজারে ভয়াবহ আগুন! ঘটনাস্থলে দমকলের ২২ ইঞ্জিন

দিল্লির করোলবাগের বাজারে ভয়াবহ আগুন! মধ্যরাতের এই অগ্নিকাণ্ডের পর আগুন এখনও নিয়ন্ত্রণে আসেনি। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে আশপাশের এলাকা। শুক্রবার সকালেও ঘটনাস্থলে কাজ করছে দমকলের অন্তত ২২টি ইঞ্জিন। বৃহস্পতিবার রাত দেড়টা নাগাদ করোলবাগ এলাকার গফ্‌ফর মার্কেটের পুরী প্লাজা বহুতলের একটি দোকানে আগুন লাগে। তার পর দ্রুত আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলিতেও। চারতলা ওই বাড়িতে মূলত মোবাইল এবং মোবাইলের সামগ্রী বিক্রির একাধিক দোকান রয়েছে। দমকল সূত্রে খবর, রাত ১টা ২৮ মিনিটে তাদের কাছে আগুন লাগার খবর যায়। সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছোয় ২০টিরও বেশি ইঞ্জিন। পাঠানো হয় দু’টি অ্যাম্বুল্যান্সও। তবে মধ্যরাতে আগুন…

আরও পড়ুন