দেশ 

অসমের গুয়াহাটিতে পুলিশি ‘এনকাউন্টার’! হোটেলে ঢুকে ৫ জনকে গুলি করে খুনে অভিযুক্ত

গুয়াহাটির এক হোটেলে ঢুকে এলোপাথাড়ি গুলি চালিয়েছিল এক দুষ্কৃতী। পাঁচ জনের মৃত্যু হয়। সেই ঘটনায় অভিযুক্তের মৃত্যু হল পুলিশি ‘এনকাউন্টারে’! পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে মঙ্গলবার রাত ৩টে ১২ মিনিট নাগাদ। ঘনকান্ত গগৈ নামে ওই অভিযুক্তকে পাকড়াও করে অন্য একটি মামলার তদন্তের সূত্রে শিবসাগরে নিয়ে যাওয়া হচ্ছিল। সেই সময়ই ঘটনাটি ঘটে। শিবসাগরের এক উচ্চপদস্থ পুলিশ আধিকারিক পাপোরি চেটিয়া বলেন, ‘‘পুলিশের দল ঘনকান্তকে নিয়ে শিবসাগরে আসছিল। গৌরীসাগরের কাছে অভিযুক্ত প্রকৃতির ডাকে সাড়া দেওয়ার অনুমতি চায়। তখন পুলিশ তাঁকে গাড়ি থেকে নামায়। গাড়ি থেকে নামার পরই এক পুলিশকর্মীর থেকে সার্ভিস রিভলবার ছিনিয়ে নেওয়ার…

আরও পড়ুন
দেশ 

আহমেদাবাদের তথ্যপ্রযুক্তি অফিসে বিধ্বংসী আগুন! প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ কর্মীদের, মৃত ১

আহমেদাবাদে (Ahmedabad Fire) একটি তথ্য প্রযুক্তি সংস্থার অফিসে বিধ্বংসী আগুন। প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ কর্মীদের। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের থালতেজ এলাকার ম্যাগনেট পার্কে। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ সেখানকার একটি বেসরকারি অফিসে আচমকা আগুন লেগে যায়। সেই সময় অফিসে কাজ করছিলেন প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মী। অগ্নিকাণ্ডের পরই হুলস্থুল পড়ে যায়। প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন তাঁরা। কিন্তু ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অফিসের ভিতর দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। প্রাণ বাঁচাতে বহু কর্মী…

আরও পড়ুন
দেশ 

দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে বেমানান আদালতে দাবি করে শতাব্দীর প্রাচীন মসজিদ সরানোর উদ্যোগ কেন্দ্রের!

নয়াদিল্লির সেন্ট্রাল ভিস্তা উন্নয়ন প্রকল্পে এ বার কেন্দ্রের ‘নজর’ কৃষি ভবন চত্বরে অবস্থিত শতবর্ষ প্রাচীন কাদেমি মসজিদের উপর। দিল্লি হাই কোর্টে একটি স্টেটাস রিপোর্ট পেশ করে মসজিদটি সরিয়ে দেওয়ার পক্ষে যুক্তি দেওয়া হয়েছে। তাতে বলা হয়েছে, ‘‘কোনও সরকারি দফতরের চত্বরের ভিতরে স্থায়ী ধর্মীয় কাঠামো রাখা দেশের ধর্মনিরপেক্ষ চরিত্রের সঙ্গে বেমানান।’’ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সরকারের দাবি, রাষ্ট্রায়ত্ত সম্পত্তির ধর্মনিরপেক্ষ চরিত্র বজায় রাখা সরকারের সাংবিধানিক দায়বদ্ধতা। সে কারণেই ১০০ বছরেরও প্রাচীন মসজিদটি কৃষি ভবন চত্বর থেকে সরানো প্রয়োজন বলে দিল্লি হাই কোর্টে স্টেটাস রিপোর্টে জানানো হয়েছে। মোদী সরকারের এই স্টেটাস রিপোর্টে প্রথম…

আরও পড়ুন
দেশ 

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পরে তাণ্ডব চালাল, ভারী বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পরে  তাণ্ডব চালাল।  সোমবার রাত ১টা নাগাদ শুরু হয় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। কয়েক ঘণ্টা ধরে সেই প্রক্রিয়া চলার পরে মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল সম্পন্ন হয় অন্ধ্র উপকূলে। অন্ধ্র উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সময়ে মুরাসুর গতি ছিল ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। কখনও কখনও ঝড়ের বেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্তও বেড়ে গিয়েছিল। সোমবার রাত থেকেই ‘মুরাসু’র দাপট দেখা যাচ্ছিল অন্ধ্রের উপকূলীয় অঞ্চলগুলিতে। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্লাবিত হতে পারে উপকূল সংলগ্ন নীচু এলাকাগুলি। সোমবার রাত থেকেই অন্ধ্র উপকূলীয় অঞ্চলে নাগাড়ে ঝড়বৃষ্টি চলছে। বিজয়ওয়াড়া, বাপটলা,…

আরও পড়ুন
দেশ 

কেরলে বিচারকের নাবালক ছেলের মার্সিডিজের ধাক্কায় মৃত্যু, প্রমাণ লোপাটের অভিযোগে বাবার বিরুদ্ধে মামলা

এস রোজলিন: কলকাতা: চালকের আসনে বিচারকের নাবালক ছেলে। দুরন্ত গতিতে কেরলের কোচির রাস্তায় ছুটল মার্সিডিজ-বেঞ্জ। সেই গাড়ির ধাক্কায় মৃত্যু হল এক স্কুটার আরোহীর। মর্মান্তিক এই ঘটনায় এবার অভিযুক্ত ছেলেকে বাঁচাতে প্রমাণ লোপাটের অভিযোগ উঠল বিচারক বাবার বিরুদ্ধে।‌শুধু প্রমাণ লোপাটই নয়, অভিযুক্ত কিশোরের ছবি থানা থেকে মুছে দেওয়ার নির্দেশ দিয়েছিলেন তিনি, এমনই অভিযোগ মৃতের পরিবারের। ঘটনায় পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে। সাসপেন্ড করা হয়েছে চার পুলিশকর্মীকে। তদন্তভার তুলে দেওয়া হয়েছে ক্রাইম ব্রাঞ্চকে। গত ২৫ অক্টোবর ভোররাত ২টো ২০ মিনিট নাগাদ কোচির চেরানাল্লুরের কন্টেনার রোডে দুর্ঘটনাটি ঘটে। অভিযোগ, ট্রাইব্যুনালের অতিরিক্ত জেলা বিচারকের…

আরও পড়ুন
দেশ 

অভিনেতা ইমরান খানকে কড়া ভাষায় ভর্ৎসনা করল বম্বে হাই কোর্ট!

নির্বাচন কমিশনের বিরুদ্ধে প্রতিবাদে যোগ দেওয়ায় অভিনেতা ইমরান খানকে কড়া ভাষায় ভর্ৎসনা করল বম্বে হাই কোর্ট। সোমবার আদালত তাঁকে মনে করিয়ে দেয়, তিনি আমেরিকার নাগরিক এবং ‘ওভারসিজ় সিটিজ়েন অফ ইন্ডিয়া’ (ওসিআই) কার্ডধারী। তাই ভারতীয় নাগরিকদের মতো রাজনৈতিক অধিকার এ দেশে তাঁর নেই। একই সঙ্গে আদালত প্রশ্ন তোলে, কোনও ভারতীয় নাগরিক যদি আমেরিকায় গিয়ে একই ধরনের প্রতিবাদে অংশ নেন, তা হলে তাঁর সঙ্গে কী ধরনের আচরণ করা হত! আমির খানের ভাগ্নের উদ্দেশে বিচারপতিদের বেঞ্চ বলে, “আপনি একজন ওসিআই কার্ডধারী। আপনি ভারতীয় নাগরিকের মতো আচরণ (অধিকার সংক্রান্ত প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেওয়া) করতে…

আরও পড়ুন
দেশ 

জ্ঞানেশ কুমার পদত্যাগ তো করবেন , একই সঙ্গে জেলেও যাবেন রামলীলার জনস্রোত থেকে বললেন রাহুল!

বাংলার জনরব ডেস্ক : জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে রামলীলা ময়দান থেকে কার্যত নির্বাচন কমিশনারকে সরে যাওয়ার আহ্বান জানালেন রাহুল গান্ধী। তিনি একই সঙ্গে বলেন, যে দেশ চলবে, সংবিধানের নিয়ম মেনে সংবিধানের বাইরে কেউ থাকবে না। সংবিধানের নিয়ম দেশে প্রতিষ্ঠা করায় আমাদের প্রথম প্রধান লক্ষ্য। রাহুল গান্ধী এদিন বলেন, “আমার কথা শুনে রাখুন। আমি যা বলি, পরে তা সত্যিই হয়। নয় কি? আমি দেশের প্রতিটি মানুষকে, প্রত্যেক যুবককে বলছি, জ্ঞানেশ কুমারকে মুখ্য নির্বাচন কমিশনারের পদ থেকে সরানো হবে। জ্ঞানেশ কুমার জেলে যাবেন।” একই সঙ্গে রাহুলের স‌ংযোজন, “জ্ঞানেশ কুমারকে ছাড়া নরেন্দ্র মোদী…

আরও পড়ুন
দেশ 

তেলঙ্গানায় দুই প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুন! প্রমাণ লোপাটে দেহ ফেললেন হ্রদে!

এক জন দিনমজুর, অন্যজন ট্র্যাক্টরচালক। দুই প্রেমিককে সঙ্গে নিয়ে স্বামীকে খুনের অভিযোগ উঠল স্ত্রীর বিরুদ্ধে। তার পর তাঁর দেহ হ্রদে ফেলে দিলেন। ঘটনাটি ঘটেছে তেলঙ্গানার কামারেড্ডি জেলায়। পুলিশ জানিয়েছে, মৃতের নাম গুম্মারি কাঁসিরাম ওরফে চাকালি। তিনিও দিনমজুর। স্থানীয় একটি হ্রদ থেকে চাকালির দেহ উদ্ধার হয়। খুনের অভিযোগে কাঁসিরামের স্ত্রী গুম্মারি সবিতা এবং তাঁর দুই প্রেমিক চিন্তাকিন্ডি রামু এবং পসুপুলা সন্তোষকে গ্রেফতার করেছে পুলিশ। রামু এবং সন্তোষের সঙ্গে একসঙ্গে প্রেমের সম্পর্ক গড়ে তুলেছিলেন সবিতা। তদন্তে পুলিশ জানতে পেরেছে, গত ২৩ অক্টোবর কাঁসিরামকে মদ খাওয়ানোর নামে রামু এবং সন্তোষ ডেকে নিয়ে যান।…

আরও পড়ুন
দেশ 

ভোটার তালিকায় স্বচ্ছতার দাবি করলেও রাহুল গান্ধীর কাছে আত্মসমর্পণ করল নির্বাচন কমিশন!

বাংলার জনরব ডেস্ক : কোন ভুল হচ্ছে না স্বচ্ছতার সঙ্গে নির্বাচন কমিশন কাজ করছে বড় বড় দাবি করলেও রাহুল গান্ধী ও অখিলেশ যাদবের দাবির কাছে শেষ পর্যন্ত মাথানত করল নির্বাচন কমিশন। রাহুল গান্ধীরা অভিযোগ করেছিলেন উত্তর প্রদেশের পিলভিতে ৮ নম্বর ফর্ম নিয়েছে অভিযোগ করেছিলেন শেষ পর্যন্ত তার সংশোধনের উদ্যোগ নিল নির্বাচন কমিশন। উত্তরপ্রদেশের পীলীভীতে ফর্ম ৮ ঘিরে অনিয়মের অভিযোগে দুই ইআরও-কে নিলম্বিত করার নির্দেশ দিল কমিশন। একই সঙ্গে ওই দুই আধিকারিকের বিরুদ্ধে এফআইআর রুজু করার জন্যও নির্দেশ দেওয়া হয়েছে। ভোটার তালিকায় নাম থাকা ব্যক্তিদের বিভিন্ন তথ্য সংশোধন বা পরিবর্তনের জন্য ফর্ম…

আরও পড়ুন
কলকাতা দেশ 

“আমরা হারিনি, হারানো হয়েছে। ভোট লুট করেছে বিজেপি, দেশের গণতন্ত্রকে হরণ করেছে” : মমতা বন্দ্যোপাধ্যায়

বাংলার জনরব ডেস্ক :  জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবি তে দিল্লি রামলীলা ময়দানে ইন্ডিয়া জোটের সমাবেশের মঞ্চ থেকে মূলত পশ্চিমবঙ্গে ভোট চুরি হয়েছে বলে জোরালো দাবি করলেন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অখিলেশ যাদব। এদিন মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “আমরা হারিনি, হারানো হয়েছে। ভোট লুট করেছে বিজেপি, দেশের গণতন্ত্রকে হরণ করেছে।” দেশের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে ফের ‘ভ্যানিশ কুমার’ বলে কটাক্ষ করে মমতার দাবি, বিজেপি এবং জ্ঞানেশ কুমার— দু’জনেই যাবে। পশ্চিমবঙ্গ ‘এসআইআর’-এর শিকার বলেও দাবি করেন তৃণমূলনেত্রী। পশ্চিমবঙ্গে বিজেপি ভোট লুট করে জিতেছে বলে ফের অভিযোগ করলেন সমাজবাদী পার্টির প্রধান অখিলেশ সিংহ যাদব।…

আরও পড়ুন