আহমেদাবাদের তথ্যপ্রযুক্তি অফিসে বিধ্বংসী আগুন! প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ কর্মীদের, মৃত ১
আহমেদাবাদে (Ahmedabad Fire) একটি তথ্য প্রযুক্তি সংস্থার অফিসে বিধ্বংসী আগুন। প্রাণ বাঁচাতে বহুতল থেকে ঝাঁপ কর্মীদের। এখনও পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া যাচ্ছে। আহত হয়েছেন বেশ কয়েকজন। পুলিশ সূত্রে খবর, ঘটনাটি ঘটেছে আহমেদাবাদের থালতেজ এলাকার ম্যাগনেট পার্কে। সোমবার রাত সাড়ে ৯টা নাগাদ সেখানকার একটি বেসরকারি অফিসে আচমকা আগুন লেগে যায়। সেই সময় অফিসে কাজ করছিলেন প্রায় ৩০ থেকে ৪০ জন কর্মী। অগ্নিকাণ্ডের পরই হুলস্থুল পড়ে যায়। প্রাণ বাঁচাতে ছুটোছুটি শুরু করেন তাঁরা। কিন্তু ততক্ষণে কালো ধোঁয়ায় ঢেকে যায় গোটা এলাকা। অফিসের ভিতর দমবন্ধ পরিস্থিতি তৈরি হয়। প্রাণ বাঁচাতে বহু কর্মী…
আরও পড়ুন