দেশ 

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পরে তাণ্ডব চালাল, ভারী বৃষ্টি

ঘূর্ণিঝড় ‘মুরাসু’ অন্ধ্রপ্রদেশ উপকূলে আছড়ে পড়ার পরে  তাণ্ডব চালাল।  সোমবার রাত ১টা নাগাদ শুরু হয় ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল। কয়েক ঘণ্টা ধরে সেই প্রক্রিয়া চলার পরে মঙ্গলবার সকালে ঘূর্ণিঝড়ের ল্যান্ডফল সম্পন্ন হয় অন্ধ্র উপকূলে। অন্ধ্র উপকূল দিয়ে স্থলভাগে প্রবেশের সময়ে মুরাসুর গতি ছিল ঘণ্টায় ১০০-১১০ কিলোমিটার। কখনও কখনও ঝড়ের বেগ ঘণ্টায় ১২০ কিলোমিটার পর্যন্তও বেড়ে গিয়েছিল। সোমবার রাত থেকেই ‘মুরাসু’র দাপট দেখা যাচ্ছিল অন্ধ্রের উপকূলীয় অঞ্চলগুলিতে। মঙ্গলবার অন্ধ্রপ্রদেশের দক্ষিণ উপকূলে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। প্লাবিত হতে পারে উপকূল সংলগ্ন নীচু এলাকাগুলি। সোমবার রাত থেকেই অন্ধ্র উপকূলীয় অঞ্চলে নাগাড়ে ঝড়বৃষ্টি চলছে। বিজয়ওয়াড়া, বাপটলা,…

আরও পড়ুন