আন্তর্জাতিক 

ভারতীয় পণ্যের উপর চাপানো ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে চলেছে আমেরিকা?

শেয়ার করুন

বাংলার জনরব ডেস্ক : ভারতীয় পণ্যের উপর ২৫ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে চলেছে বলে মার্কিন যুক্তরাষ্ট্র সূত্রে ইঙ্গিত পাওয়া গেছে। বর্তমানে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতীয় পণ্যের উপরে ৫০ শতাংশ শুল্ক আরোপ করেছে। শনিবার শুল্ক হ্রাসের ইঙ্গিত দিয়েছেন মার্কিন অর্থসচিব স্কট বেসেন্ট। দাবি, রাশিয়ার কাছ থেকে খনিজ তেল কেনা বন্ধ করে দিয়েছে ভারত। তাই এ বার শুল্ক প্রত্যাহারের বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা করা যেতে পারে।

বেসেন্ট সম্প্রতি মার্কিন সংবাদমাধ্যম পলিটিকো-কে একটি সাক্ষাৎকার দিতে গিয়ে ভারতের উপর ট্রাম্পের শুল্কনীতির সাফল্য ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেন, ‘‘ভারতের উপর আমাদের ২৫ শতাংশ শুল্ক ভীষণ ভাবে সফল। ভারত রাশিয়ার তেল কেনা বন্ধই করে দিয়েছে। যদিও এখনও শুল্ক চালু রয়েছে। আমার মনে হয়, এ বার সেটা প্রত্যাহারের পথ খুলেছে।’’ গত সপ্তাহে সুইৎজ়ারল্যান্ডের দাভোসে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামে যোগ দিয়েছিলেন বেসেন্ট। সেখান থেকেই ফক্স নিউজ়ের কাছে দাবি করেছিলেন, ভারত রাশিয়ার তেল কেনা তাৎপর্যপূর্ণ ভাবে কমিয়ে দিয়েছে। এ বার তিনি শুল্ক নিয়েও কথা বললেন।

Advertisement

সাম্প্রতিক কিছু রিপোর্টে দাবি, ভারতের একাধিক বেসরকারি সংস্থা রাশিয়ার তেল কেনা কমিয়েছে। তবে সরকার কী করছে, তা জানা যায়নি। আনুষ্ঠানিক ভাবে এ বিষয়ে আগের অবস্থানেই এখনও অনড় কেন্দ্র। রাশিয়ান তেল কেনা বন্ধের কোনও ইঙ্গিত দেওয়া হয়নি। বেসেন্ট কোথা থেকে এই তথ্য পেলেন, স্পষ্ট নয়।


শেয়ার করুন

সম্পর্কিত নিবন্ধ