আন্তর্জাতিক 

নেপালের বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও সেবাকার্য শুরু করল ভারত সেবাশ্রম সঙ্ঘ

বিশেষ প্রতিনিধি : প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপালের অসহায় মানুষের পাশে দাঁড়াতে ত্রাণ ও সেবাকার্যে নামল ভারত সেবাশ্রম সঙ্ঘ। সাম্প্রতিক বন্যা ও ভয়াবহ প্রাকৃতিক দুর্যোগে নেপালের একাধিক এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। বহু মানুষ ঘরবাড়ি হারিয়ে আশ্রয়হীন হয়ে পড়েছেন। এই পরিস্থিতিতে দুর্গত মানুষের কাছে প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে উদ্যোগী হয়েছে সঙ্ঘ। সঙ্ঘের পক্ষ থেকে নেপালের লামা সুঁটি, নুয়াকোট জেলার বেলকোটগাধি পুরসভার ৭ নম্বর ওয়ার্ড-সহ বিপর্যস্ত এলাকায় ত্রাণ ও সেবাকার্য পরিচালনা করা হচ্ছে। দুর্গত মানুষের হাতে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী তুলে দেওয়ার পাশাপাশি তাঁদের পাশে দাঁড়িয়ে মানবিক সহায়তা করা হচ্ছে। প্রাকৃতিক দুর্যোগে নেপালের একাধিক জেলা বর্তমানে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

বিপর্যয়ের ১০ দিন পর নেপালে ধ্বংসস্তূপ থেকে জীবিত উদ্ধার ২

বিপর্যয়ের ১০ দিন পরে নেপালে জীবিত উদ্ধার করা হল আরও দু’জনকে। এক জনকে উদ্ধার করা হয়েছে ত্রিশূলী নদীর এক জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গ থেকে। অপর জন আটকে ছিলেন নুয়াকোট জেলায় কাদামাটিতে চাপা পড়া একটি চারতলা বাড়িতে। দু’জনকেই উদ্ধারের পর হেলিকপ্টারে করে পাঠানো হয়েছে চিকিৎসার জন্য। শুক্রবার ত্রিশূলী ৩-এ জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গ থেকে দু’জন শ্রমিককে জীবিত উদ্ধার করা হয়। উভয়েই নেপালি শ্রমিক। তার পরের দিন, শনিবার সকালে ত্রিশূলীরই এক জলবিদ্যুৎকেন্দ্রের সুড়ঙ্গ থেকে উদ্ধার করা হল এক চিনা শ্রমিককে। তিনি ত্রিশূলী নদীর উপর কোন জলবিদ্যুৎ কেন্দ্রের সুড়ঙ্গে আটকে ছিলেন তা এখনও প্রকাশ্যে আসেনি।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

রাখে হরি তো মারে কে ? ৯ দিন পর বিপর্যস্ত নেপালের সুড়ঙ্গ থেকে জীবিত উদ্ধার দুই শ্রমিক! অবাক বিশ্ব!

যতই অসম্ভব লাগুক! মনে হোক না কেন এটাই শেষ! আর কোনও আশা নেই! সেটা যে ঠিক নয়, তা আরও এক বার প্রমাণ করল ত্রিশূলী জলবিদ্যুৎ প্রকল্পের সুড়ঙ্গে আটকে পড়া দুই শ্রমিকের ঘটনা! ন’দিন সুড়ঙ্গের অন্ধকার গর্তে কোনও ভাবে দিন কাটিয়েছেন। প্রতি দিন ভেবেছেন, এটাই তাঁদের জীবনের শেষ দিন। আর আলো দেখা হবে না। দেখা হবে না আর পরিবারের সঙ্গে। তবে শুক্রবার তাঁদের যখন নেপালি সেনাবাহিনী এবং উদ্ধারকারী দল বার করে আনে, তখন যেন নতুন জীবন পেলেন সঞ্জয় শাহ এবং কবীর মহাজন। তাঁদের পরিবারের সদস্যের কথায়, ‘‘আশা ছাড়া উচিত নয়।’’ সঞ্জয়,…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভারত সহ তিন দেশের দূষণের কারণে নেপালে প্রাকৃতিক বিপর্যয়! ক্ষতিপূরণের দাবী জানিয়ে রাষ্ট্রপুঞ্জে যাচ্ছে নেপাল

মূলত তিন দেশের দূষণের কারণেই প্রাকৃতিক বিপর্যয়ে বিপর্যস্ত নেপাল। প্রাথমিক ভাবে এমনটাই মনে করছে কাঠমান্ডু প্রশাসন। সেই কারণে এই তিন দেশের কাছে ক্ষতিপূরণ আদায় করতে চাইছে তারা। বিষয়টি কেবল ভাবনাচিন্তার স্তরেই নেই। সেপ্টেম্বরে রাষ্ট্রপুঞ্জের সাধারণ সভায় বিষয়টি উত্থাপন করতে পারেন নেপালের প্রধানমন্ত্রী বলেন্দ্র শাহ। নেপালের বিদেশমন্ত্রী শিশির খনাল সে দেশের সংবাদমাধ্যম ‘কান্তিপুর টিভি’-কে জানিয়েছেন, ভারত, চিন এবং আমেরিকা— এই তিন দেশ থেকেই সবচেয়ে বেশি গ্রিন হাউস গ্যাস (দূষিত গ্যাস) নির্গমন হয়। যার প্রভাব পড়ে গোটা বিশ্বেই। তাই এই তিন দেশের কাছ থেকে ক্ষতিপূরণ নিয়ে দুর্যোগ-পরবর্তী পরিস্থিতি সামাল দিতে চাইছে নেপাল।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

ভয়াবহ বিপর্যয়ের পর সমগ্র দেশ জুড়ে বন্যা শংকিত নেপাল!

বাংলার জনরব ডেস্ক : কয়েক বছর আগে হয়েছিল ভূমিকম্প ক্ষতিগ্রস্ত হয়েছিল আর কয়েকদিন আগে ভয়াবহ বিপর্যয় কার্যত ধূলিসাৎ হয়ে গেল নেপাল। হাজারের বেশি মানুষের মৃত্যুর খবর পাওয়া গেছে লাশ পোড়ানোর মত অবস্থায় নেই। তাই কবর দিতে হচ্ছে গণকবর দিতে হচ্ছে। সাড়ে চার হাজার মানুষ নিখোঁজ হয়েছে। এই বিপর্যয়ের মাঝেই এলো আরো বড় খবর নেপাল প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে বহু জেলায় আবার বন্যা পরিস্থিতি তৈরি হতে চলেছে। জানা যাচ্ছে, নেপালের পূর্ব, মধ্য ও পশ্চিম দিকের জেলাগুলিতে নতুন করে সতর্কতা জারি করা হয়েছে। সেই সঙ্গেই নিকটবর্তী এলাকায় বসবাসকারী মানুষদের সতর্ক থাকতে…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

মানুষে মানুষে কোন ভেদাভেদ নেই, যারা ভাবেন ভারতে মুসলিমরা থাকবে না তারা আসলে হিন্দু নয় মন্তব্য আরএসএস প্রধান মোহন ভাগবতের

আমেরিকা সফরে গিয়ে ধর্মীয় ঐক্যের বার্তা বিজেপি-র অভিভাবক সংস্থা রাষ্ট্রীয় স্বয়ম সেবক সঙ্ঘের প্রধান মোহন ভাগবতের। জানালেন, মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই বলেই বিশ্বাস করেন তিনি। মুসলিমদের নিয়ে নিজের অবস্থানও ফের একবার বোঝালেন। (Mohan Bhagwat in US)। শনিবার আমেরিকার নিউ ইয়র্কে আয়োজিত অনুষ্ঠানে এই মন্তব্য করলেন ভাগবত। মুসলিমদের নিয়ে প্রশ্নের উত্তরে বলেন, “নিজেকে হিন্দু বলতে চাইলে বুঝতে হবে, সব রাস্তার গন্তব্য একটাই। প্রত্যেক মানুষের মর্যাদা আছে। মানুষে মানুষে কোনও ভেদাভেদ নেই।” (RSS News) নিজের অবস্থান বোঝাতে ভাগবত আরও বলেন, “এক জায়গায় ভাষণ দিচ্ছিলাম। মুসলিম ভাইরাও ছিলেন। ওঁরা প্রশ্ন করেন: ‘আপনাদের…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নেপাল-উত্তরাখণ্ডের মতো দুর্যোগে ত্রাণ ও উদ্ধারকাজে বড় ভরসা হতে পারে ড্রোন, আইইএমের ‘অ্যাভিওনিক্স ২০২৬’-এ উঠে এল প্রযুক্তির নতুন সম্ভাবনা

কলকাতা, ২৯ আগস্ট: পাহাড়ি এলাকায় হড়পা বান, ভূমিধস, ভূমিকম্প বা আকস্মিক প্রাকৃতিক বিপর্যয়ের পর দুর্গম এলাকায় দ্রুত পৌঁছনোই বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়ায়। রাস্তা ও সেতু বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় বিপর্যস্ত মানুষের কাছে দ্রুত খাবার, ওষুধ ও জরুরি সামগ্রী পৌঁছে দেওয়াও কঠিন হয়। এই পরিস্থিতিতে ভবিষ্যতে ড্রোন প্রযুক্তি গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে পারে বলে মনে করছেন প্রযুক্তিবিদরা। কলকাতার ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্টে (আইইএম) অনুষ্ঠিত ‘অ্যাভিওনিক্স ২০২৬’ ড্রোন প্রতিযোগিতাকে ঘিরে সেই সম্ভাবনাই নতুন করে সামনে এসেছে। ২৮ ও ২৯ আগস্ট আইইএম ম্যানেজমেন্ট বিল্ডিংয়ে অনুষ্ঠিত এই প্রতিযোগিতায় পড়ুয়ারা ড্রোনের নকশা, ফ্লাইট কন্ট্রোল, নির্ভুলতা, পাইলটিং…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

গ্রেফতার বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতির স্ত্রী বিদিশা এরশাদ

প্রতারণা মামলায় গ্রেফতার বাংলাদেশের প্রাক্তন রাষ্ট্রপতি তথা জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মহম্মদ এরশাদের দ্বিতীয় স্ত্রী বিদিশা এরশাদ। মঙ্গলবার রাত সাড়ে ৮টা নাগাদ ঢাকার অভিজাত এলাকা গুলশান থেকে তাঁকে গ্রেফতার করেছে পুলিশ। গুলশান থানার ওসি দাউদ হোসেন জানিয়েছেন, প্রতারণা মামলায় বিদিশাকে দু’বছরের কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত। পাশাপাশি, প্রাক্তন রাষ্ট্রপতির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানাও জারি করা হয়। তার ভিত্তিতেই তাঁকে গ্রেফতার করা হয়েছে। একইসঙ্গে বিদিশাকে ১০ হাজার টাকাও জরিমানা করা হয়েছে বলে খবর। জানা গিয়েছে, ঢাকার বারিধারায় প্রেসিডেন্ট পার্কের একটি ফ্ল্যাট বিক্রির নামে প্রতারণার অভিযোগে ওঠে। মূল অভিযুক্ত হিসাবে নাম উঠে আসে বিদিশার।…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

নেপাল বিপর্যয়ে বাংলার ৩২ জন বাসিন্দা নিখোঁজ!

হড়পা বানে বিপর্যস্ত নেপাল। এখনও পর্যন্ত সে দেশে ২৮৯ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। ৮০০-রও বেশি মানুষ এখনও নিখোঁজ। তাঁদের মধ্যে ২৮৮ জন ভারতীয়। অন্য দিকে, বৃহস্পতিবার দুপুরে নবান্নের তরফে জানানো হয়েছে, এই রাজ্যের ৩২ জন বাসিন্দার সঙ্গে এখনও যোগাযোগ করা যায়নি। তাঁদের নাম-ঠিকানাও প্রকাশ করেছে রাজ্য প্রশাসন। রাজ্য প্রশাসনের দেওয়া তালিকা অনুযায়ী, আসানসোল-দুর্গাপুর কমিশনারেট এলাকার ছ’জন বাসিন্দার খোঁজ পাওয়া যাচ্ছে না। বিধাননগর পুলিশ কমিশনারেট এলাকার তিন বাসিন্দার এখনও খোঁজ নেই। কলকাতার চার বাসিন্দাও এই ৩২ জনের তালিকায় রয়েছেন। নিখোঁজের তালিকায় রয়েছেন কলকাতা, হুগলি, দক্ষিণ ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান, দার্জিলিং-সহ…

আরও পড়ুন
আন্তর্জাতিক 

হড়পা বানে নেপাল বিপর্যস্ত, নিখোঁজ ১৪১ জন ভারতীয়!

হড়পা বানে নেপাল বিপর্যস্ত। বুধবার সকালে নেপালের রাসুয়া জেলায় ভোটে কোশী নদীতে হড়পা বান নামে। নেপাল পর্যটন পর্ষদ জানাচ্ছে, তার পর থেকে অন্তত ২৯১ বিদেশি-সহ অন্তত ৩৮৪ জন পর্যটকের কোনও খোঁজ মিলছে না। তাঁদের মধ্যে ১৪১ জন ভারতীয় (৩৭ অনাবাসী-সহ)। তাঁদের খোঁজে উদ্ধার অভিযান শুরু হয়েছে। ‘দ্য কাঠমান্ডু পোস্ট’ জানাচ্ছে, তাঁরা সকলেই কৈলাস-মানস সরোবর দর্শনের জন্য যাচ্ছিলেন। বুধবার নেপাল সীমান্ত পেরিয়ে তিব্বতের কৈলাস মানস সরোবরের উদ্দেশে যাওয়ার কথা ছিল পর্যটকদের। কাঠমান্ডুর এক পর্যটন সংস্থার আধিকারিক বাসুকুমার অধিকারী জানান, এ দিন ৯৩ জন নেপালি-সহ প্রায় ৪০০ জনকে নিয়ে সীমান্ত পার করার…

আরও পড়ুন